Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: এই প্রথম, ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে নয়া সফটওয়্যার চালু নির্বাচন কমিশনের, একেবারে নতুন ছাঁকনি

এই বিশেষ সফটওয়্যার একই নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের(SIR West Bengal – Duplicate voter)।

SIR: এই প্রথম, ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে নয়া সফটওয়্যার চালু নির্বাচন কমিশনের, একেবারে নতুন ছাঁকনি

ছবি: এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 22:34

দ্য ওয়াল ব্যুরো: ডুপ্লিকেট ভোটার শনাক্ত এবার আরও শক্তিশালী প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার থেকেই চালু হল একেবারে নতুন সফটওয়্যার ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (Demographic Similar Entries), যা এই প্রথমবার ব্যবহার করছেকমিশন। এই বিশেষ সফটওয়্যার একই নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের(SIR West Bengal – Duplicate voter)।

কমিশন সূত্রের খবর, ইআরও (Electoral Registration Officer)–দের ড্যাশবোর্ডে ইতিমধ্যেই এই নতুন ফিচার দেখা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই ডিইও (District Electoral Officer)–দের ড্যাশবোর্ডেও এটি যুক্ত হবে। এরপর পর্যায়ক্রমে এই সুবিধা পাবে সিইও (Chief Electoral Officer) দফতর।

নির্বাচন কমিশনের মতে, ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল রাখার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় আছে কি না, কিংবা তথ্যের ভুল ব্যবহার হয়েছে কি না, তা এখন আরও সহজে ধরা সম্ভব হবে।

প্রশাসনের এক কর্তার মন্তব্য, “ডেমোগ্রাফিক সিমিলার এনট্রিস চালু হয়ে যাওয়ায় ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে বের করা দ্রুত, নির্ভুল ও স্বয়ংক্রিয় হবে। এতে ভোটার লিস্ট আপডেট করার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।’’

বাংলায় SIR শুরু হওয়ার আগে বিজেপির অনেক নেতাদাবি করছিলেন, পশ্চিমবঙ্গে ১ কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে। কিন্তু সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সংখ্যাটা তার ধারে কাছেও পৌঁছয়নি। বৃহস্পতিবার বেলা পর্যন্ত মোট অসংগৃহীত এনুমারেশন ফর্মের (un collectable enumeration form) সংখ্যা দাঁড়িয়েছে ৫২, ০৮, ৪৩১। এর মধ্যে মৃত ভোটার ২৩ লক্ষ ৩৪ হাজার। ৯ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। ১৮ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন।

কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় এখনও পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলাকালীন যে ইনপুট নিচুতলা থেকে পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু গলদের আশঙ্কা রয়েছে। একই ভোটারের বাংলার মধ্যে বা বাংলার বাইরে অন্য রাজ্যেও ভোটার তালিকায় নাম থাকতে পারে। এখানে উল্লেখ করার মতো বিষয় হল, সম্প্রতি রাহুল গান্ধীও সাংবাদিক বৈঠক করে দেখিয়েছেন, কীভাবে কর্নাটক ও হরিয়ানায় একই ভোটারের চার থেকে আটটি বুথে নাম রয়েছে। বলা যেতে পারে, সে কারণেই এবার নতুন ছাঁকনি আনল কমিশন।


```