Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

৩০ টাকার জন্য বচসা, হাড়োয়ায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন ব্যক্তি

মাত্র ৩০ টাকা নিয়ে বচসার জেরে হাড়োয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন এক ব্যক্তি। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেন।

৩০ টাকার জন্য বচসা, হাড়োয়ায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন ব্যক্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 February 2026 15:50

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা। সেই টাকার জন্যই খুন করলেন তাঁকে। ঘটনা হাড়োয়ার। মারার পর নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম রুবিয়া সুলতানা (Rubiya Sultana), বয়স ২৩। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম (Rabiul Islam)। মঙ্গলবার ভোরে বিবাদের জেরে আচমকাই রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে গচ্ছিত টাকা (Money) ফেরত চাইছিলেন। কিন্তু রুবিয়া টাকা দিতে না চাইলে বাড়তে থাকে অশান্তি। শেষমেশ তাতেই ঘটে বিপত্তি।

পরে থানায় গিয়ে পুলিশের সামনে তিনি বলেন, “রাগের মাথায় ভুল হয়ে গিয়েছে।” তাঁর ওই বয়ান নথিভুক্ত করেছেন আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত জীবনে আর্থিক টানাপোড়েন নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি চলত। তবে এ ভাবে পরিস্থিতি এতদূর গড়াবে, তা আঁচ করতে পারেননি প্রতিবেশীরাও।

হাড়োয়া থানার পুলিশ ঘটনার পর বাড়ি ঘিরে দেয়। ময়নাতদন্তের জন্য রুবিয়ার দেহ পাঠানো হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের স্বীকারোক্তি মিললেও খুন (Murder) ঘিরে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করেছি আমরা। ঠিক কী কারণে অশান্তি চরমে উঠল, তা যাচাই করা হচ্ছে। তদন্ত চলছে।”

টাকা-নিয়ে দাম্পত্যে নিত্য অশান্তি শেষমেশ যে মৃত্যুর দিকে ঠেলে দেবে, তাতে স্তম্ভিত হাড়োয়ার স্থানীয়েরা। পুলিশি তদন্তে প্রকাশ পাবে খুনের যাবতীয় খুঁটিনাটি।


```