Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গুগল কাজও খুঁজে দেবে, 'কর্ম' অ্যাপ নিয়ে এল সার্চ ইঞ্জিন সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেটে যে কোনও কিছু খুঁজতে সার্চ ইঞ্জিন গুগল ভরসা প্রায় সবার। এবার সেই গুগল ভারতে নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ। আগেই এমন অ্যাপ অন্য দেশে এনেছিল গুগল। এবার লকডাউনের জেরে দেশে কাজ হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরিস্থিতিত

গুগল কাজও খুঁজে দেবে, 'কর্ম' অ্যাপ নিয়ে এল সার্চ ইঞ্জিন সংস্থা

শেষ আপডেট: 19 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেটে যে কোনও কিছু খুঁজতে সার্চ ইঞ্জিন গুগল ভরসা প্রায় সবার। এবার সেই গুগল ভারতে নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ। আগেই এমন অ্যাপ অন্য দেশে এনেছিল গুগল। এবার লকডাউনের জেরে দেশে কাজ হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সেই পরিষেবা এবার ভারতেও মিলবে। বুধবারই গুগল জানিয়েছে 'কর্ম' নামে এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নানা সংস্থায় এন্ট্রি লেভেল কাজের খোঁজ পাওয়া যাবে। বছর খানেক আগে 'জবস' নামেও এই ধরণের একটি অ্যাপ আনে গুগল। তার মাধ্যমে কর্মপ্রার্থীরা কাজের খোঁজ করতে পারেন।

আরও পড়ুন

পিছু হঠল সিইএসসি, জুনের টাকাই দিতে হবে গ্রাহকদের, তিন মাসের বকেয়া বিল স্থগিত

এই অ্যাপ প্রথমে আনা হয় বাংলাদেশে। এর পরে ইন্দোনেশিয়ায়। ২০১৮ সালে যা বাংলাদেশে এবং ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় চালু করেছিল গুগল। ওই দুই দেশে ধীরে ধীরে কর্মসংস্থানের অন্যতম প্লাটফর্ম হয়ে ওঠে ওই অ্যাপ। এই অ্যাপ একদিকে যেমন কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দেওয়ার কাজ করে তেমনই বিভিন্ন সংস্থাকে কর্মীর খোঁজও দেয়। শুধু কাজ খুঁজে দেওয়াই নয়, জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নতুন দক্ষতা তৈরির সুযোগও পাওয়া যাবে। একই সঙ্গে গুগল ভাল সিভি বানাতে সাহায্য করবে। গুগলের পেমেন্ট অ্যাপলিকেশন গুগল পে-এর মাধ্যমেও কাজের খোঁজ করার সুযোগ রয়েছে। ভারতে জোমাটো, দুনজো-র মতো অনেক সংস্থাই কর্মী নিয়োগের ক্ষেত্রে এই অ্যাপের থেকে তথ্য নিয়ে থাকে। এই অ্যাপের সুবিধা হচ্ছে চাকরিপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতার সঙ্গে সঙ্গে লোকেশনও জানা যায়। অন-ডিমান্ড ব্যবসা এবং খুচরো পণ্যের পরিষেবা ক্ষেত্রে যেটা খুব জরুরি। গুগলের দাবি, এই অ্যাপের মাধ্যমে প্রায় ২০ লাখ মানুষের কাজের সংস্থান হয়েছে। ভারতে লকডাউনে অনেকেই কাজ হা‌রিয়েছেন। বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকরা নিজের শহরে বা গ্রামে ফিরে কাজের অভাবে রয়েছেন। এই পরিস্থিতিতে কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই অ্যাপ অত্যন্ত কাজের হবে বলেই মনে করা হচ্ছে। চাকুরিপ্রার্থীদের কাজ খুঁজে দেওয়ার অ্যাপ অবশ্য আরও অনেক আছে। যেমন মার্কিন সংস্থা মাইক্রোসফটের লিঙ্কডইন, ভারতীয় সংস্থা নকরি ডট কম। সেগুলির মতো গুগলের অ্যাপেও ইউজারকে প্রথমে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে সিভি আপলোড করতে হবে। সিভি তৈরির জন্য এই অ্যাপের ভিতর বিশেষ ফিচার রয়েছে বলে জানা গিয়েছে। অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভারতে পরিযায়ী শ্রমিকদের কাজ খুঁজে পাওয়ার জন্য এমনই একটি অ্যাপ এনেছেন অভিনেতা সোনু সুদও। তিনি জুলাই মাসে লঞ্চ হওয়া এই অ্যাপের নাম দিয়েছেন ‘প্রবাসী রোজগার’। জানিয়েছেন, এই অ্যাপে বিভিন্ন ক্ষেত্রের কাজের খোঁজ পাওয়া যাবে। নির্মাণ শিল্প থেকে বস্ত্র শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র থেকে ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই-কমার্স-সহ বিভিন্ন ক্ষেত্রের নামী সংস্থার কর্মখালির খবর পাওয়া যাবে। দেশের বিভিন্ন রাজ্যের ৫০০-র বেশি সংস্থার খবর মিলবে বলে জানানো হয়েছে। শুধু কাজের খোঁজই নয়, সোনু সুদের এই অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার সুযোগও থাকছে। স্পোকেন ইংলিশ ছাড়াও কিছু কিছু কাজের প্রশিক্ষণের সুযোগও মিলবে ‘প্রবাসী রোজগার’ অ্যাপে। অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোয়েম্বাত্তুর, আমদাবাদ, তিরুঅনন্তপুরমে ২৪ ঘণ্টার হেল্পলাইন ডেস্কও বসানোর পরিকল্পনা জানিয়েছেন সোনু সুদ।

```