Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ক্যারিব্যাগে মশা ভরে নিয়ে সোজা হাসপাতালে, ডেঙ্গি নেই তো!

ক্যারিব্যাগে মশা ভরে নিয়ে সোজা হাসপাতালে, ডেঙ্গি নেই তো!

শেষ আপডেট: 5 October 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাড়া বাড়ি জুড়ে দখল নিয়েছে মশকবাহিনী। কানের কাছে নাগারে ভেসে আসছে মশা ওড়ার পোঁ পোঁ শব্দ। এই উপদ্রব নতুন নয়। কিন্তু গৃহকর্তার চিন্তা অন্য কারণে। কারণ মশাগুলি দশাশই। পা গুলিও বেশ লম্বা লম্বা। এগুলি নির্ঘাত ডেঙ্গি মশা! এমন ভাবনাতেই বুধবার একটি পলিথিনের প্যাকেটে শ’দেড়েক মশা নিয়ে সটান হাসপাতালে চলে এলেন মঙ্গলকোটের খুর্তুবা গ্রামের বাসিন্দা মনসুর আলি শেখ। 

আউটডোরে তখন ছিলেন ডাঃ জুলফিকার আলি। ডাক্তারবাবু প্রথমে ভেবেছিলেন, কোনও শারীরিক সমস্যার জন্য এসেছেন ওই ব্যক্তি। কিন্তু ক্যারিব্যাগ থেকে মশা বের করতেই শুধু ডাক্তারবাবু নন, অবাক হয়ে যান হাসপাতালের সবাই। তাঁর শরীরে কী কী সমস্যা আছে, ডাক্তারবাবু জানতে চাইতেই মনসুর আলি শেখ উত্তর দেন, “এখনও পর্যন্ত কিছু হয়নি স্যার। তবে আর কিছুদিন পরেই মনে হয় এন্তেকাল হয়ে যাবে। আপনারা এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে?” 

তখনও কিছু বুঝতে পারেননি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুলফিকার আলি। তিনি 'রোগীর' মুখের দিকে চেয়ে রইলেন। তখন মনসুর আলি শেখ থলে থেকে বের করলেন একটি পলিথিনের প্যাকেট। সেটি ডাক্তারবাবুর সামনে তুলে ধরে বলতে শুরু করলেন, “এই দেখুন। এইরকম ডেঙ্গি মশায় গ্রাম ছেয়ে গিয়েছে। চলাফেরা করার সময়েও মশা এসে ছেঁকে ধরছে। এইরকম ডেঙ্গি মশার সঙ্গে থাকলে আর কতদিন বাঁচতে পারব স্যার? আমার ওষুধ চাই না। মশা মারার ওষুধ পানি কিছু দিন।” ডাক্তারবাবু দেখেন পলিথিনের প্যাকেটে অন্ততঃ শ’দেড়েক মশা। সেগুলির মধ্যে বেশকিছু জ্যান্ত মশাও রয়েছে। মনসুর আলি শেখের এই কাণ্ড দেখে হেসেই অস্থির ডাঃ জুলফিকার আলি। দু'জনের কথোপকথন শুনে আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী এগিয়ে এসে মনসুর আলি শেখের কাণ্ডকারখানা দেখতে থাকেন। তারাও হেসে লুটোপুটি খেতে শুরু করেন।

ডাঃ জুলফিকার আলি বলেন, “আগে দেখেছি সাপে কাটলে সেই সাপ ধরে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে। এভাবে কাউকে মশা ধরে হাসপাতালে আনতে দেখিনি।” একই সঙ্গে তিনি জানান, মশার লার্ভা নিধনে বিভিন্ন এলাকায় পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতর। মানুষদের সচেতনও করা হচ্ছে। তবে এই কাজে সবার সচেতন হওয়ার প্রয়োজন।" মনসুর আলি শেখ তাঁদের গ্রামে নোংরা আবর্জনা সরিয়ে ফেলে ব্লিচিং পাউডার ছড়াতে হবে বলে দাবি করেন। 

মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি বিডিওকে জানাব।” মশা কামড়েছে বলে মশা নিয়ে সটান হাসপাতালে হাজির হওয়ার এই অভিনব ঘটনা এখন এলাকার মানুষের মুখে মুখে ফিরছে।


```