Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বন্দে ভারতে ফের বিপত্তি, এনজেপির পথে একাধিক কামরার পাদানি ভেঙে বর্ধমানে একঘণ্টা দেরি

বুধবার সকাল ৭.৩৫ মিনিট নাগাদ একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পরে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

বন্দে ভারতে ফের বিপত্তি, এনজেপির পথে একাধিক কামরার পাদানি ভেঙে বর্ধমানে একঘণ্টা দেরি

শেষ আপডেট: 24 January 2024 11:44

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে রইল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

রেলসূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭.৩৫ মিনিট নাগাদ একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পরে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগায় একাধিক কামরার সিড়ি ভেঙে যায় বলে অনুমান। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর সকাল ৮.৩৭ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঘণ্টাখানেক ট্রেনটি দাঁড়িয়েছিল ভেদিয়া স্টেশনে। বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে পড়েছিল। প্ল্যাটফর্মে ধাক্কা খেয়েই এমন ঘটনা বলে অনুমান। তবে অন্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। যাত্রীরাও নিরাপদে আছেন। মঙ্গলবার বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে। এ ব্যাপারে কৌশিক মিত্র জানান, কয়েকটি বাচ্চা আপ শতাব্দী এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছিল। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


```