Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জ্যোতিপ্রিয় গ্রেফতার হয়েছেন জানতেনই না রাজ্যের খাদ্যমন্ত্রী! সাংবাদিকদের কাছে শুনলেন

২১ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু সেকথা জানতেন না খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সাংবাদিকরা প্রতিক্রিয়া নিতে গেলে রথীনবাবু বলেন, ''তদন্ত করা হচ্ছিল এটা জানি। আর আপনাদের কাছ থেকে জানলাম সকালবেলা গ্রেফতার হয়েছেন।''

জ্যোতিপ্রিয় গ্রেফতার হয়েছেন জানতেনই না রাজ্যের খাদ্যমন্ত্রী! সাংবাদিকদের কাছে শুনলেন

শেষ আপডেট: 27 October 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ২১ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু সেকথা জানতেন না খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সাংবাদিকরা প্রতিক্রিয়া নিতে গেলে রথীনবাবু বলেন, ''তদন্ত করা হচ্ছিল এটা জানি। আর আপনাদের কাছ থেকে জানলাম সকালবেলা গ্রেফতার হয়েছেন।''

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দীর্ঘ সময় ধরে খাদ্যমন্ত্রী থেকেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে বনমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান। জ্যোতিপ্রিয়র সেই খাদ্য দফতর এখন সামলাচ্ছেন রথীন ঘোষ। কয়েকদিন আগে তাঁর বাড়িতেও ইডি কড়া নেড়েছিল। পুরসভার দুর্নীতি নিয়ে রথীনবাবুকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। 

এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করলে রথীনবাবুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। সেখানে রথীনবাবু বলেন, ''তাঁর (জ্যোতিপ্রিয় মল্লিকের) বিরুদ্ধে কী প্রমাণ পাওয়া গিয়েছে, সেই প্রমাণের কতটুকু সত্যতা আছে তা জানার ব্যাপার আছে। সেসব বিষয়ে না জেনে কোনও মন্তব্য না করাই ভাল।''   

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে রথীন জানান, ''দলনেত্রী বৃহস্পতিবারই এবিষয়ে মন্তব্য করে দিয়েছেন। তবে লোকসভা নির্বাচন আগে এমন ঘটনা ঘটবে, সে আগেই জানা ছিল।''

রেশন দুর্নীতি নিয়ে রথীন জানিয়েছেন, রেশন ব্যবস্থার সবটাই অনলাইন হয়ে গিয়েছে। বায়োমেট্রিকের মাধ্যমে গ্রাহকরা জানতে পারেন তাঁদের জন্য কত রেশন বরাদ্দ রয়েছে। এমনকী ডিলারদের কাছে গিয়ে খাদ্য সামগ্রীর গুণমান প্রতি মাসে ফুড ডিপার্টমেন্টের আধিকারিক দেখে আসেন। 

অমিত দে ও অভিষেক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'অমিত দে-কে আমি চিনি। কিন্তু অভিষেক দাসকে আমি চিনি না।' 

জ্যোতিপ্রিয় মল্লিকের পার্সোনাল সেক্রেটারি এই অমিত দে। কয়েকদিন আগে খাদ্য দফতরের দুর্নীতিতে অভিষেক দাস নামে এক ব্যক্তির নাম উঠে এসেছিল। তিনি নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। সেই অভিষেক দাসকেই চিনতে পারলেন না রথীন ঘোষ।


```