Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বন্ধন ব্যাঙ্কের নয়া ঘোষণা: স্থায়ী আমানতে বাড়ল সুদের হার, এই নিয়ে ৩ মাসে ২ বার

দ্য ওয়াল ব্যুরো: বন্ধন ব্যাঙ্ক সুখবর শোনাল তাদের গ্রাহকদের জন্য। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে জানাল হল, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (Fixed Diposite) উপর দেওয়া সুদের হার (Interest Rate) বাড়ানো হচ্ছে। তিন মাসের মধ্যে এই নিয়ে দু'বার গ্

বন্ধন ব্যাঙ্কের নয়া ঘোষণা: স্থায়ী আমানতে বাড়ল সুদের হার, এই নিয়ে ৩ মাসে ২ বার

শেষ আপডেট: 6 February 2023 17:41

দ্য ওয়াল ব্যুরো: বন্ধন ব্যাঙ্ক সুখবর শোনাল তাদের গ্রাহকদের জন্য। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে জানাল হল, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (Fixed Diposite) উপর দেওয়া সুদের হার (Interest Rate) বাড়ানো হচ্ছে। তিন মাসের মধ্যে এই নিয়ে দু'বার গ্রাহকদের স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়াল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)।

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে পরিষেবা বিষয়ে প্রথম সারিতেই থাকে বন্ধন ব্যাঙ্ক। এদিন তারা জানিয়েছে, স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট (BPS) বৃদ্ধি করল। এই সুদের হার ২ কোটি স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকেই নতুন হারে সুদ পাবেন আমানতকারীরা।

তবে এই সুদের হার সীমিত সময়ের জন্য কার্যকর হবে। ৬০০ দিনের মেয়াদকালের আমানতের ক্ষেত্রে থাকছে বিশেষ অফার। এছাড়াও ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের ওপর ৮.৫ শতাংশ হারে সুদের কথা ঘোষণা করেছে। অন্যান্যদের ক্ষেত্রে সেই হার ৮ শতাংশ।

শুধু তাই নয়, বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য অনলাইনে এফডি বুকিং বা বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুবিধা আনছে। রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে এবার থেকে ঘরে বসে গ্রাহকরা এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা পাবেন।

নতুন মাইলফলক ছুঁল বন্ধন ব্যাঙ্ক! চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসা ছাড়াল ২ লক্ষ কোটি


```