
শেষ আপডেট: 29 August 2021 10:52
কিংবদন্তী হকি খেলোয়াড় ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই বিশেষ দিনটিতে রাষ্ট্রপতি অর্জুন, দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন ক্রীড়াজগতে দেশের কৃতীদের হাতে।
দু'বছর আগে এই দিনেই প্রধানমন্ত্রী মোদী 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' (Fit India Movement) শুরু করেছিলেন। এবার এল ফিট ইন্ডিয়া অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকের ঘুমের প্যাটার্ন মাপা যাবে, জল খাওয়ার পরিমাণ হিসেব করা যাবে। এই অ্যাপটির মাধ্যমে আরও সুস্থ ও ফিট থাকা যাবে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন: ভারতে রুপো এল প্যারালিম্পিকে গত দুবছরের ফিট ইন্ডিয়া মুভমেন্ট কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। বিভিন্ন ফিটনেস ক্যাম্পেনে অংশগ্রহণ করেছেন বহু মানুষ। ফিট ইন্ডিয়া স্কুল উইক, ফিট ইন্ডিয়া ফ্রিডম রান, ফিট ইন্ডিয়া সাইক্লোথন-- কী না আয়াজিত হয়েছে। এবার এল অ্যাপ। ফিটনেসের মন্ত্র হাতের মুঠোয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'