Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

টন টন ইলিশের গন্ধে ভরে উঠল কাকদ্বীপ, পয়লা আষাঢ় দিল 'পয়া' সঙ্কেত

মৎস্যজীবীদের আশা, গত তিন বছরের তুলনায় এবারে বেশি পরিমাণ 'রুপোলী শস্য' বাজারে ঢুকতে পারে।

টন টন ইলিশের গন্ধে ভরে উঠল কাকদ্বীপ, পয়লা আষাঢ় দিল 'পয়া' সঙ্কেত

ফাইল ছবি

শেষ আপডেট: 16 June 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার রাতে ইলিশের (Hilsa) খোঁজে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্যজীবীদের একাধিক ট্রলার। সোমবার চলে এল খুশির খবর। প্রায় ২৫ টন 'রুপোলি শস্য' নিয়ে ফিরে এসেছে সেগুলি। অন্যান্য মাছের পাশাপাশি এত ইলিশও ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের (Kakdwip) নামখানার খেয়াঘাটে সকাল সকাল তাই ছিল আনন্দের ধারা। আষাঢ় মাসের প্রথম দিনেই মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছেন 'রুপোলি শস্য'র খবর। কাকদ্বীপ ফিশারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতির কথায়, আবহাওয়া যদি সঙ্গ দেয় তাহলে এবছর ইলিশ নিয়ে বারেবারে সুখবরই আসবে। তিনি এও বলেন, আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বাজার ভরে যাবে 'মাছের রাজা'য়।

সবই তো হল, কিন্তু দাম (Hilsa Price)? বিজন জানাচ্ছেন, পুরোটাই নির্ভর করছে পর্যাপ্ত সরবরাহের ওপর। শুরুর দিকে চড়া দামই থাকবে ইলিশের। তবে ঠিক মতো জোগান হলেই ধীরে ধীরে তা আমজনতার হাতের নাগালেও চলে আসবে। তবে সেটা মোটামুটি কতদিনের মধ্যে হবে, সে ব্যাপারে আশ্বাস দিতে পারেননি তিনি।

মৎস্যজীবীদের আশা, গত তিন বছরের তুলনায় এবারে বেশি পরিমাণ 'রুপোলী শস্য' বাজারে ঢুকতে পারে। তাঁদের কথায, অতীতে আবহাওয়া অনুকুল না থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। ফলে সেই অর্থে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলেনি। এবারে সেই তুলনায় আবহাওয়া বেশ ভাল। ফলে অন্যান্যবারের তুলনায় এবারে বেশি মাছের আশা করা হচ্ছে।

বস্তুত, প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন মাছের প্রজনন কাল। এই সময় নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে। সরকারিভাবে চালানো হয় নজরদারিও। শনিবার সেই সময়সীমায়া শেষ হওয়ায় মধ্যরাতেই গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দেয় ট্রলারগুলি। ফল, হাতেনাতে। 


```