Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি! নেপথ্যে ঝাড়খন্ডের মাদক পাচার চক্র?

পুলিশকে লক্ষ্য করে গুলি (Firing) চালাল দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও পুলিশ কর্মী জখম হননি।

বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি! নেপথ্যে ঝাড়খন্ডের মাদক পাচার চক্র?

ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে লক্ষ্য করে গুলি (Firing) চালাল দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও পুলিশ কর্মী জখম হননি।

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) রাজনগর থানা এলাকার আড়ালি গ্রামে। ঘটনার নেপথ্যে ঝাড়খন্ডের মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

তল্লাশিতে নেমে ইতিমধ্যে গুলি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ফাঁকা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে আড়ালি গ্রামের সেতুতে পাহারা দিচ্ছিলেন এএসআই মদন সরকার ও আরও দুই পুলিশকর্মী। সে সময় দুটি বাইকের চালক ও আরোহীদের দেখে সন্দেহজনক মনে হওয়ায় তাদের থামাতে যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। তবে কারও গায়ে গুলি লাগেনি।

এরপরই রাতভর তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। গোটা ঘটনায় শোরগোল তৈরি হয়েছে জনমানসেও।


```