Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Firhad Hakim: আনিসের গ্রামে 'গো ব্যাক' শুনে বাগনানে আজ সভা করলেন ফিরহাদ, তোপ বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়ি যেতে গিয়ে এর আগে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয়েছিল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। এবার সেই আনিসের (Anis Khan) এলাকাতে গিয়েই হাজার হাজার কর্মী-সমর্থককে নিয়ে সভা করে ক্ষমতা

Firhad Hakim: আনিসের গ্রামে 'গো ব্যাক' শুনে বাগনানে আজ সভা করলেন ফিরহাদ, তোপ বিরোধীদের

শেষ আপডেট: 29 March 2022 16:38

দ্য ওয়াল ব্যুরো: মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়ি যেতে গিয়ে এর আগে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয়েছিল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। এবার সেই আনিসের (Anis Khan) এলাকাতে গিয়েই হাজার হাজার কর্মী-সমর্থককে নিয়ে সভা করে ক্ষমতা জানান দিলেন। মঙ্গলবার বাগনান (Bagnan) থানার বাইনান মোড়ে সভা ছিল তৃণমূলের (TMC)। জায়গাটা আনিসের বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে। সেই সভামঞ্চ থেকেই আনিস খানের বাবা সালেম খানের উদ্দেশ্যে বার্তা দেন ফিরহাদ। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। বিরোধীরা গ্যাস খাওয়াচ্ছে, এমন মন্তব্য‌ও করেন ফিরহাদ।

আরও পড়ুনঃ তৃণমূলের কারা হঠাৎ বড়লোক হয়েছে, বাড়ি-গাড়ির ছবি দিয়ে বই করবে সিপিএম: সেলিম

এদিন বিরোধীদের উপর গোড়া থেকেই খড়গহস্ত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। আনিসের বাড়ি যেতে যারা তাঁকে বাধা দিয়েছিল তাদেরকে এদিন ফের একবার কুকুর ও হায়নার সঙ্গে তুলনা করেন! বলেন, বাঘকে দেখে হায়না ও কুকুর ঘেউঘেউ করা মানে বাঘ ভয় পায় না। সে উপেক্ষা করে জায়গা ছেড়ে চলে যায়। বামেদের তীব্র আক্রমণ করে বলেন, রাজ্যের মানুষ যাদের ছুড়ে ফেলে দিয়েছে তারাই 'ফিরহাদ হাকিম গো ব্যাক স্লোগান' তুলেছিল। নাম করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সমালোচনা করেন।

এদিন বিজেপিকেও একহাত নেন ফিরহাদ। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যার প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেন। গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে সরাসরি অমিত শাহর সমালোচনা করেন। ফিরহাদের দাবি, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন, তাই বাংলার আইন-শৃঙ্খলা ভয়াবহ মনে হচ্ছে তাঁর। এর পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কে পঙ্গপাল বলে কটাক্ষ‌ও করেন।

আনিস খান, দুই কাউন্সিলরের খুন, বগটুই কাণ্ডের পর বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিশেষত ছাত্রনেতা আনিস খানের পরিবার যেভাবে সিবিআইয়ের দাবিতে এখনও অনড় তাতে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে আনিস খানের এলাকায় গিয়ে ফিরহাদ এদিন পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন বলে রাজনৈতিক মহলের ধারণা।


```