মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের গাইসাল (Gaisal) স্টেশন ঢোকার আগে মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনে (Maldah-Siliguri demo train এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 20 May 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনের ইঞ্জিনে (moving train engine) আগুন! ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়াল। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের গাইসাল (Gaisal) স্টেশন ঢোকার আগে মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনে (Maldah-Siliguri demo train এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট ট্রেনটি পরীক্ষা করে দেখছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে যাত্রীবাহী মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ইঞ্জিন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। যার ফলে স্টেশন চত্বর ও ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক দ্রুত ট্রেনটিকে থামান। যাত্রীদের মধ্যে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন অল্পবিস্তর জখম হয়েছেন বলেও খবর।