
শেষ আপডেট: 1 January 2023 05:58
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন (Fire Broke Delhi Hospital)। বছরের প্রথমদিনেই রাজধানীর বুকে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার ভোরবেলা হঠাৎই আগুন লেগে যায় একটি বেসরকারি হাসপাতালে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, বাড়তে থাকে আগুনের তীব্রতাও। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত দু'জনের, গুরুতর অবস্থা আরও ছ'জনের।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৫ টা ১৫ নাগাদ দিল্লির গ্রেটার কৈলাশ টু এলাকার এক বেসরকারি হাসপাতালে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতালের অন্তত ২ জনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। ভেতরে আরও ছ'জন ছিলেন, তাঁদের উদ্ধার করে চিকিৎসা শুরু করা হয়েছে। তবে তাঁদের মধ্যে দু'তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কী কারণে আগুন লাগল তা এখনও জানা সম্ভব হয়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
দেশের সবচেয়ে বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার দলের পাণ্ডা, কীভাবে ঠকানো হত বেকারদের