Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে মোদীর সভাস্থলের অদূরে অগ্নিকাণ্ড, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হল

শুক্রবার দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভার মূল মঞ্চ থেকে কিছুটা দূরে (Modi's Durgapur Meeting venue) ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

দুর্গাপুরে মোদীর সভাস্থলের অদূরে অগ্নিকাণ্ড, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হল

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 July 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চের অদূরে আচমকাই অগ্নিকাণ্ড (Fire breaks out)। শুক্রবার দুপুরে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে মোদীর প্রশাসনিক সভার মূল মঞ্চ থেকে কিছুটা দূরে (Modi's Durgapur Meeting venue) ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে মূল সভাস্থলের পাশেই একটি অস্থায়ী বৈদ্যুতিক যন্ত্রাংশ সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তৎপর হয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে দুর্গাপুরে এদিন প্রশাসনিক নিরাপত্তা চোখে পড়ার মতো। তারই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, “খুব সামান্য একটা শর্ট সার্কিট ছিল। নিরাপত্তা কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

২৯ মে'র পর ১৮ জুলাই। ৫০ দিন পর ফের বাংলা সফরে (West Bengal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এর আগে শেষবার তিনি এসেছিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। এদিনবদুর্গাপুরে আয়োজিত প্রশাসনিক সভা থেকে প্রায় ৫০০০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 

সভাকে কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে প্রচুর মানুষের উপস্থিতি। এমন পরিস্থিতিতে আচমকা কালো ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ায়, যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই খবর।


```