Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

স্কুল ছেয়ে যায় পোড়া গন্ধে, উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আগুন, আতঙ্কে পড়ুয়ারা

দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার দুপুরে স্কুল চলাকালীন হঠাৎই পোড়া গন্ধ বের হতে থাকে। মিড ডে মিলের রান্নাঘর থেকেই গন্ধ পাওয়া যায়।

স্কুল ছেয়ে যায় পোড়া গন্ধে, উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আগুন, আতঙ্কে পড়ুয়ারা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 1 March 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। মিড ডে মিলের রান্নাঘরের গ্যাস পাইপ লিক করে আগুন লাগে বলে জানা যায়। কারও কোনও ক্ষতি হয়নি। 

দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার দুপুরে স্কুল চলাকালীন হঠাৎই পোড়া গন্ধ বের হতে থাকে। মিড ডে মিলের রান্নাঘর থেকেই গন্ধ পাওয়া যায়। সেই সময় মিড ডে মিলের রাঁধুনি গ্যাস বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে প্রথমে গ্যাসের পাইপ থেকে সিলিন্ডারকে আলাদা করে। তারপর দেখা যায় গ্যাসের পাইপটি কেটে গেছে। এরপর স্কুলেরই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পড়ুয়াদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের যে দু'টি অগ্নিনির্বাপক যন্ত্র ছিল, দুটিরই মেয়াদ শেষ হয়ে গেছিল। একটি ২০২৩-এ ও অপরটি ২০২৫-এ। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


```