Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

উত্তেজনা বাড়ছে ভূপতিনগরে, ধর্ষণ-খুনের ঘটনায় স্পটেই এফআইআর লিখতে হবে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

গ্রামবাসীদের কথায়, 'পুলিশকে স্পটেই এফআইআর লিখতে হবে। তা না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে।'

উত্তেজনা বাড়ছে ভূপতিনগরে, ধর্ষণ-খুনের ঘটনায় স্পটেই এফআইআর লিখতে হবে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 October 2024 09:37

দ্য ওয়াল ব্যুরো: বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর জোর করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা বাড়ছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে।

খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীদের একাংশ। তাৎপর্যপূর্ণভাবে, বিক্ষোভের প্রথম সারিতে রয়েছেন আশেপাশের গ্রামের মহিলারা। আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। ঘটনাস্থলে অর্থাৎ গ্রামে সকলের সামনে এফআইআর লেখার দাবিও জানান। 

গ্রামবাসীদের কথায়, 'পুলিশকে স্পটেই এফআইআর লিখতে হবে। তা না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে।' পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 

স্থানীয় সূত্রের খবর, ভূপতিনগরের ওই বধূর স্বামী বাইরে কাজ করেন। শুক্রবার রাতে বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী এরপর জোর করে নির্যাতিতার মুখে অ্যাসিড ঢেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তর বিরুদ্ধে আগেও একাধিক মহিলার ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। 

বস্তুত, এর আগে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সামনে এল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা।


```