Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

দুর্গাপুজোর কার্নিভালে নাচলেন অর্থমন্ত্রী, মঞ্চে বসে হাতপাখা দিয়ে হাওয়া দিলেন মুখ্যমন্ত্রী

পরণে গোলাপি পাড়ের হলুদাভ সোনালি রঙের শাড়ি। খোপায় ফুল। আর হাতে গাঁদা ফুল সহ পুষ্পপত্র নিয়ে গানের তালে নাচছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

দুর্গাপুজোর কার্নিভালে নাচলেন অর্থমন্ত্রী, মঞ্চে বসে হাতপাখা দিয়ে হাওয়া দিলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 27 October 2023 18:55

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের বহু পুজো যেন তাঁদের পুরনো পরিচয় হারাচ্ছে। বরং ব্যক্তির নামে অনেকের কাছে পরিচিত হয়ে গিয়েছে সেই সব পুজো। যেমন শ্রীভূমি স্পোটিং ক্লাব মানেই অনেকে বলেন সুজিত বসুর পুজো। আবার চেতলা অগ্রণী মানেই ববি হাকিমের পুজো। এক সময়ে এভাবেই নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত ছিল। 

সেই ধারা বজায় রেখে গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো এখন কারও কারও কাছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো বলে পরিচিত। শুক্রবার দেখা গেল, কার্নিভালে স্থান হয়েছে হিন্দুস্তান ক্লাবের প্রতিমার। আর সেই পুজোর শোভাযাত্রার পুরোভাগে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। পরনে গোলাপি পাড়ের হলুদাভ সোনালি রঙের শাড়ি। খোপায় ফুল। আর হাতে গাঁদা ফুল সহ পুষ্পপত্র নিয়ে গানের তালে নাচছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

বাংলায় ঘরে ঘরে নাচ গানের তালিমের রীতি বহু পুরনো। চন্দ্রিমা ভট্টাচার্য ছোটবেলায় নাচ শিখেছেন কিনা জানা যায়নি। হতে পারে এদিনের শোভাযাত্রার জন্যই নাচ প্র্যাকটিস করেছেন তিনি। 

দেখা যায়, চন্দ্রিমা যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাওয়া করার ব্যাপারটা অবশ্য ছিল প্রতীকী। যাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাঁদের হাওয়া বাতাস দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। বার্তা এটাই।

রেড রোডে এদিনের কার্নিভালে আয়োজনের ত্রুটি ছিল না। একে আবহাওয়া ছিল খুবই মনোরম। হাল্কা হাওয়াও বইছিল। তার সঙ্গে বহুবর্ণে সাজানো ট্যাবলো ও শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছিল। পুলিশের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল সেখানে।


```