দ্য ওয়াল ব্যুরো: নিরুদ্দেশ ফাইল। তাও আবার যে সে জায়গা থেকে নয়। খোদ কলকাতা হাইকোর্ট থেকে। ফাইল খুঁজে না পাওয়ায় পরপর দুদিন একটি মামলার শুনানি বাতিল হয়ে যাওয়ায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
২০১২ সালে কল্লোল গুহ ঠাকুরতা নামের এক ব্যক্তি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলার বিষয়বস্ত ছিল, ফরেনসিক পরীক্ষায় বিলম্ব। এদিন সেই মামলার শুনানির দিন ধার্য থাকলেও ফাইলই এল না প্রধান বিচারপতির এজলাসে।
এরপরেই প্রধান বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন বিভাগীয় তদন্ত করার।
এর আগেও একদিনে শুনানি ছিল। কিন্তু সেদিনও এজলাসে মামলার ফাইল পাঠায়নি হাইকোর্টের ফাইল বিভাগ। শুক্রবার ফের কোর্ট মাস্টার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান, আজও ফাইল পাওয়া যাচ্ছে না। যা নিয়ে হইহই পড়ে গিয়েছে হাইকোর্টে। অনেকেই ফাইল সংরক্ষণের পদ্ধতিগত ত্রুটির অভিযোগ করছেন।