Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিঙ্গাপুরে সুস্থ হয়েছে ফেরারি দুর্ঘটনায় জখম আশনা, ফিরবে বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: মাস দেড়েক আগে, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় দুমড়ে গিয়েছিল ফেরারি গাড়ি। মারা গিয়েছিলেন মালিক শিবাজি রায়। ওই একই গাড়িতে ছিল তাঁর বন্ধুর মেয়ে, বছর আঠেরোর আশনা সুরানা। প্রাণে বেঁচে গেলেও ভয়ানক জখম হয়েছিল সে। চিকিৎসা চলছিল সিঙ্গাপুরে

সিঙ্গাপুরে সুস্থ হয়েছে ফেরারি দুর্ঘটনায় জখম আশনা, ফিরবে বাড়ি

শেষ আপডেট: 25 July 2018 04:39

দ্য ওয়াল ব্যুরো: মাস দেড়েক আগে, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় দুমড়ে গিয়েছিল ফেরারি গাড়ি। মারা গিয়েছিলেন মালিক শিবাজি রায়। ওই একই গাড়িতে ছিল তাঁর বন্ধুর মেয়ে, বছর আঠেরোর আশনা সুরানা। প্রাণে বেঁচে গেলেও ভয়ানক জখম হয়েছিল সে। চিকিৎসা চলছিল সিঙ্গাপুরে। চিকিৎসকেরা জানাচ্ছেন, আপাতত অনেকটাই সেরে উঠেছে সে। বাকি আর একটা ছোট অস্ত্রোপচার। সেটা সফল হলে আগামী মাসেই কলকাতা ফিরতে পারবে আশনা। জুন মাসের ৩ তারিখে ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে বেপরোয়া গতিতে থাকা একটি ফেরারি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। গুড়াপের কাছে একটি ধাবায় জিরিয়ে নিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছিলেন গাড়ির চালক শিবাজি রায় এবং আশনা সুরানা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ার সলপে পাকুড়িয়া সেতুতে ওঠার মুখে গাড়িটি রেলিংয়ে ধাক্কা মেরে সাত-আট বার উল্টে যায়। এর পর ডিভাইডারের কাছে থাকা একটি পাইপে সজোরে আঘাত লাগে এয়ার বেলুনে। যার জেরে বেলুনটি ফেঁসে যায় এবং মারা যান চালকের আসনে থাকা শিবাজি। গুরুতর জখম অবস্থায় ইকবালপুরের সিএমআরআই হাসপাতালে আনা হয় আশনাকে। একাধিক অস্ত্রোপচারের পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজ়াবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ঘর ভাড়া নেন তার মা-বাবা। আশনার কাকু অতুল সুরানা জানিয়েছে, আশনা এখন অনেকটা ভাল আছে। ট্রমা কেটেছে, কথাবার্তা বলছে। এই সে দিন ওর জন্মদিন ছিল, কেকও কেটেছে। "কিন্তু আমাদের কোনও তাড়া নেই। ও পুরোপুরি সুস্থ হওয়া অবধি এখানেই অপেক্ষা করব আমরা। আগের মতো হয়ে গেলে তবেই ফিরব।"—বলেন তিনি।

```