Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিজেপির মহিলা কর্মীদের মারধর পুরুষ পুলিশের! অভিযোগ পেতেই সিপিকে চিঠি মহিলা কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে আজ দুপুর থেকেই তুলকালাম হয়েছে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশি তৎপরতায় বিজেপির অভিযান ভেস্তে গেলেও গেরুয়া শিবিরের কর্মীরা তাঁদের উপরে পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে হামলার

বিজেপির মহিলা কর্মীদের মারধর পুরুষ পুলিশের! অভিযোগ পেতেই সিপিকে চিঠি মহিলা কমিশনের

শেষ আপডেট: 13 September 2022 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে আজ দুপুর থেকেই তুলকালাম হয়েছে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশি তৎপরতায় বিজেপির অভিযান ভেস্তে গেলেও গেরুয়া শিবিরের কর্মীরা তাঁদের উপরে পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতেরও।

এরপরেই বিজেপির মহিলা কর্মীদের উপরে পুরুষ পুলিশদের লাঠিচার্জের অভিযোগ এনেছিল দল। টুইটারে একটি ভিডিও-ও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

https://twitter.com/amitmalviya/status/1569656290632208384?s=20&t=oeCHvza-Gi_7dYzSZQ3vnQ

সেই ঘটনা নিয়ে এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশনও (National Commission for Women)। এই নিয়ে মঙ্গলবার সন্ধ্যাতেই কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে একটি চিঠি লিখেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

ওই চিঠিতে লেখা হয়েছে, কমিশনের হাতে একটি টুইট এসেছে। সেই টুইটে নবান্ন অভিযানের সময়ে বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতকে এক পুরুষ পুলিশকর্মীর মারধরের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ওই ঘটনায় একজন সাধারণ মহিলা হিসাবেও তাঁর সম্ভ্রমহানি হয়েছে। এটি একধরনের শাস্তিযোগ্য অপরাধ। একজন মহিলার উপরে এরকম আক্রমণ ভীষণই নিন্দাজনক। এক্ষেত্রে পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

বিজেপির নবান্ন অভিযান: রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে মধ্য কলকাতার একটি মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। সেই মিছিলকেই সামনে এগোতে বাধা দেয় পুলিশ। তখনই দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মাথা ফাটে নেত্রীর। ওই ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলছে বিজেপি। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে কলকাতা ও হাওড়ার বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২২ জন মহিলাও রয়েছে। তবে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


```