Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দক্ষিণ কাঁপাচ্ছে বাঘ, উত্তরে দাপাচ্ছে বুনো হাতি! গেট ভেঙে ঢুকে পড়ল ডুয়ার্সের রিসর্টে

জিনাতের সঙ্গীকে ঘিরে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে ত্রাহি ত্রাহি ত্রাহি রব। এবার হাড় হিম করা সেই আতঙ্কের আবহ ফিরল উত্তরবঙ্গের ডুয়ার্সেও।

দক্ষিণ কাঁপাচ্ছে বাঘ, উত্তরে দাপাচ্ছে বুনো হাতি! গেট ভেঙে ঢুকে পড়ল ডুয়ার্সের রিসর্টে

রিসর্টে হাতির হামলা।

শেষ আপডেট: 29 January 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: জিনাতের সঙ্গীকে ঘিরে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে ত্রাহি ত্রাহি ত্রাহি রব। সকাল-সন্ধে তো দূরের কথা দিনের বেলাতেও বাঁকুড়ার বারিকুল, ঝাড়গ্রামের বেলপাহাড়ি আর পুরুলিয়ার লাকাই পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়ার সাহস দেখাতে পারছেন না।

এবার হাড় হিম করা সেই আতঙ্কের আবহ ফিরল উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ঘন জঙ্গলে ঘেরা ডুর্য়াসে রয়েছে অসংখ্য হাতি। মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকেও পড়ে দলমার দামালকূল। তবে বুধবার ভোরে যেভাবে একটি রিসর্টের গেট ভেঙে বুনো হাতি হানা দিয়েছে তাতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

ডুয়ার্সের মূর্তি এলাকায় রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। বুধবার ভোরে সেখানেই হানা দেয় একটি বুনো হাতি। জানা যাচ্ছে, মালদহ শহরের এক বাসিন্দা তার পরিবার পরিজন নিয়ে নিজের ২৫তম ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে ডুয়ার্সের মূর্তি এলাকার ওই বিলাসবহুল রিসর্টে ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর পার্টি শেষে বুধবার সকালে যখন সকলে মিলে বাড়ি ফিরে যাওয়ার জন্য গেট খুলে রওনা দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঘটে যায় এই ঘটনা। রিসর্টের গেটে ধাক্কা মারে হাতিটি। গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। সকলে মিলে চিৎকার করলে ফিরে যায় গরুমারার জঙ্গলে। ঘটনাকে ঘিরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। 


```