Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

একই বিমানসজ্জায় সহকর্মী বাবা ও মেয়ে! যুদ্ধবিমান ওড়ালেন একসঙ্গেই, ভারতীয় বায়ুসেনায় ইতিহাস

দ্য ওয়াল ব্যুরো: একই বিমানসজ্জায় যুদ্ধবিমান ওড়ালেন বাবা ও মেয়ে (Father-daughter duo)! নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ভারতীয় বায়ুসেনা (IAF)। একসঙ্গে বিমান (fighter pilot) উড়িয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সঞ্জয় শর্মা এবং তাঁর মেয়ে অনন্য

একই বিমানসজ্জায় সহকর্মী বাবা ও মেয়ে! যুদ্ধবিমান ওড়ালেন একসঙ্গেই, ভারতীয় বায়ুসেনায় ইতিহাস

শেষ আপডেট: 6 July 2022 08:48

দ্য ওয়াল ব্যুরো: একই বিমানসজ্জায় যুদ্ধবিমান ওড়ালেন বাবা ও মেয়ে (Father-daughter duo)! নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ভারতীয় বায়ুসেনা (IAF)। একসঙ্গে বিমান (fighter pilot) উড়িয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সঞ্জয় শর্মা এবং তাঁর মেয়ে অনন্যা শর্মা।

ভারতীয় বায়ুসেনার এয়ার কমোডোর সঞ্জয় শর্মা। তাঁর মেয়ে অনন্যা বায়ুসেনার একজন ফ্লাইং অফিসার। গত ৩০ মে কর্নাটকের বিদরের এয়ার ফোর্স স্টেশনে হক-১৩২ অ্যাডভান্সড জেট ট্রেনার্স বিমানসজ্জায় একসঙ্গে ফাইটার প্লেন ওড়ান তাঁরা। বাপ-বেটিতে মিলে ইতিহাস গড়েন বায়ুসেনায়। এমন নজির এর আগে কখনও তৈরি হয়নি।

আকাশে সারে সারে যুদ্ধবিমান সাজিয়ে যুদ্ধের নকশা আঁকা হয়। তাকেই বলে বিমানসজ্জা। সেখানেই একসঙ্গে অংশ নিয়েছিলেন সঞ্জয় এবং অনন্যা।

আইএএফ সূত্রের খবর, বর্তমানে ফ্লাইং অফিসার অনন্যা শর্মার প্রশিক্ষণ চলছে। ভবিষ্যতে আরও দ্রুতগতি সম্পন্ন, শক্তিশালী যুদ্ধবিমান চালাবেন তিনি। ভারতীয় বায়ুসেনায় এমন ঘটনা এর আগে দেখা যায়নি যেখানে একই বিমানসজ্জায় বাবা ও মেয়ে একসঙ্গে বিমান চালিয়েছেন।

বিমান ওড়ানোর সময় ব্যক্তিগত সম্পর্ক তাঁরা কেউ মনেই রাখেননি। দুজনেই সেখানে সহকর্মী, দেশের জন্য নিবেদিতপ্রাণ। একে অপরের উপর সহকর্মীর মতো ভরসা রেখেই মিশন সম্পূর্ণ করেছেন তাঁরা।

বাবাকে দেখেই যুদ্ধবিমান ওড়ানোর ইচ্ছে প্রথম কুঁড়ি হয়ে জেগে উঠেছিল অনন্যার মনে। নিজেকে ছোট থেকে সেইভাবেই প্রস্তুত করেছেন তিনি। বাবার মতো তিনিও ফাইটার পাইলট হতে চাইতেন। বড় হয়ে সে স্বপ্ন শুধু পূরণই করেননি, সেই বাবার সঙ্গেই একই ফরমেশনে বিমান উড়িয়েছেন নিজেও! গতবছর ডিসেম্বরেই ভারতীয় বায়ুসেনায় হাতেখড়ি হয়েছে অনন্যা শর্মার। বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে মহিলাদের প্রবেশ শুরু হয়েছে ২০১৬ সালে।

আরও পড়ুন: বিতর্ক-বিবাদ দূরে থাক, অগ্নিপথে একদিনে বায়ুসেনায় কত আবেদন জমা পড়েছে জানলে অবাক হবেন


```