Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কৃষকের কান্না: ৭০ কিলোমিটার বয়ে ৫১২ কেজি পেঁয়াজ বেচে ২ টাকার চেক

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাজারে ভাল মানের পেঁয়াজের (onions) দাম পঁচিশ-তিরিশ টাকায় নেমে এসেছে। পাইকারি দর পনেরো থেকে কুড়ির মধ্যে ওঠানামা করছে। আর মহারাষ্ট্র, যে রাজ্যের পেঁয়াজ বাংলা সহ দেশের বহু রাজ্যের, এমনকী পড়শি বাংলাদেশের ভরসা সেখান

কৃষকের কান্না: ৭০ কিলোমিটার বয়ে ৫১২ কেজি পেঁয়াজ বেচে ২ টাকার চেক

শেষ আপডেট: 24 February 2023 09:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাজারে ভাল মানের পেঁয়াজের (onions) দাম পঁচিশ-তিরিশ টাকায় নেমে এসেছে। পাইকারি দর পনেরো থেকে কুড়ির মধ্যে ওঠানামা করছে। আর মহারাষ্ট্র, যে রাজ্যের পেঁয়াজ বাংলা সহ দেশের বহু রাজ্যের, এমনকী পড়শি বাংলাদেশের ভরসা সেখানে এই নিত্যপ্রয়োজনীয় সবজিটির দাম কত জানেন? সোলাপুরের রাজেন্দ্র তুকারামের চৌহানের কাহিনি শুনুন (farmer)।

সোলাপুরের বরগাঁও গ্রামের তুকারাম ৫১২ কেজি পেঁয়াজ (512 kg of onions) নিয়ে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন জেলার কৃষি মান্ডিতে। তাঁর পেঁয়াজের দাম ধার্য হয় এক টাকা কেজি। সেই হিসাবে তুকারামের প্রাপ্য হয় ৫১২ টাকা।

কিন্তু গাড়ি ভাড়া আর মান্ডির চার্জ বাবদ কেটে নেওয়া হয় ৫১০ টাকা। মান্ডির কর্তারা দু টাকার পোস্ট ডেটেড চেক ধরিয়ে দেন সোলাপুরের ওই কৃষকের হাতে।

কিন্তু মান্ডিতে পেঁয়াজের দাম কেন এক টাকা কেজি? বেশি দাম পাওয়ার আশাতেই তো মান্ডিতে যাওয়া।

আসলে মহারাষ্ট্রে বহু মান্ডিতেই সবজি নিলাম করা হয়। তুকারামের দুর্ভাগ্য তাঁর পেঁয়াজের দাম উঠেছে কেজিতে মাত্র এক টাকা।

মান্ডি কর্তারা জানাচ্ছেন দুদিন আগেই পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা কেজি। এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের। মান্ডির দর নির্ভর করে জোগানের উপর। ফলে মাথায় হাত পড়েছে তুকারামের মতো অনেক পেঁয়াজ চাষির। তুকারাম কপাল চাপড়াচ্ছেন দেনা শোধ করবেন কীভাবে। প্রতিবারের মতো এবারও মহাজনের কাছ থেকে চড়া সুদে বিপুল টাকা ধার নিয়েছেন যে। প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলেও চিন্তিত। কারণ মহারাষ্ট্রের ওই অংশেই ঋণের দায়ে কৃষক আত্মহত্যার হার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

প্রাথমিকে ২৫ হাজার চাকরি প্রশ্নচিহ্নের মুখে! নিয়োগে 'বিস্তর' অনিয়ম মানলেন পরীক্ষকরাই


```