রেলে পদোন্নতি হল রাজস্থানের কৃষক পরিবারের মেয়ে ভাবনার, উচ্ছ্বসিত সোমা
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) কাবরা গ্রামে জন্ম ভাবনা জাঠের (Bhawna Jat)। দেশের নামী এই অ্যাথলিট জাতীয় চ্যাম্পিয়ন (National Champion)। ২০ কিমি রেসে ভাবনার প্রতিপক্ষ কেউ নেই বললেই চলে। তাঁর সেরা সময় ১ ঘন্টা ২৯ মিনিট ৫৪ সেকেন্ড, ওই
শেষ আপডেট: 6 October 2021 14:07
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) কাবরা গ্রামে জন্ম ভাবনা জাঠের (Bhawna Jat)। দেশের নামী এই অ্যাথলিট জাতীয় চ্যাম্পিয়ন (National Champion)। ২০ কিমি রেসে ভাবনার প্রতিপক্ষ কেউ নেই বললেই চলে। তাঁর সেরা সময় ১ ঘন্টা ২৯ মিনিট ৫৪ সেকেন্ড, ওই সময় করেই টোকিও অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন কৃষক পরিবারের সন্তান।
বুধবার পূর্ব রেলের তরফ থেকে রেলে পদোন্নতি হল ভাবনার। তাঁকে হাওড়া ডিভিশনের টিকিট পরীক্ষকদের ইনস্পেকটর করা হয়েছে। ১৯ বছর বয়সে তিনি রেলে যোগ দিয়েছিলেন। তারপর প্রতিবছর তিনি উন্নতি করেছেন পারফরম্যান্সের দিক থেকে। অদূর ভবিষ্যতে হয়তো কোনওদিন দেখা যাবে, ভাবনা হাওড়া স্টেশনে টিটি-র বেশে টিকিট পরীক্ষা করছেন।
ভাবনাকে এদিন সংবর্ধিত করেছেন পূর্ব রেলের শীর্ষ আধিকারিক অরুণ অরোরা। তিনি জেনারেল ম্যানেজার পদে রয়েছেন। ভাবনার পাশে ছিলেন এদিন সোমা। তিনিও দ্য ওয়াল-কে সন্ধ্যায় জানালেন, ভাবনা দারুণ প্রতিভাময়ী। চার বছর আগে রেলে যোগ দেওয়ার পর থেকে ক্রমে এগিয়েছে।
আরও পড়ুন: দেবাশিস-বাবুনের তরজায় মোহনবাগানে গরম হাওয়া
সোমা বলছিলেন, ভাবনা যদি জাতীয় মিটের সময় ধরে রাখতে পারত, তা হলে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেতই। তবে ওঁর বয়স কম, অনেক সুযোগ পাবে। আমি আশাবাদী, ভাবনা পরের অলিম্পিকে দেশের হয়ে পদক আনবে।
ভাবনার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। রেল কর্তারাও আশায় রয়েছেন, পরের বছর ২০২২ সালে লন্ডন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভাবনা ভাল ফল করবে।
বাড়িতে অভাব নিত্যদিনের ব্যাপার ছিল। তার মধ্যেই এগিয়েছেন ভাবনা। শুধু তাই নয়, অভাবের কারণে পড়াশুনো বেশিদিন চালিয়ে যেতে পারেননি। কিন্তু রেল থেকে চাকরি দেওয়ার পরে স্বচ্ছলতা এসেছে জীবনে। তারপরেও ভাবনার স্বপ্ন দেশের হয়ে অলিম্পিক থেকে পদক আনা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'