Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাড়ির অমতে বিয়ে, চোপড়ায় মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা

পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়।

বাড়ির অমতে বিয়ে, চোপড়ায় মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা

শেষ আপডেট: 16 March 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির অমতে বিয়ে (Marriage) করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ (Funeral) করলেন পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়ার (Chopra) সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

শনিবারের এই ঘটনা নিয়ে মেয়ের বাড়ির লোকজন জানিয়েছেন, তাঁদের অমতে গিয়ে বিয়ে করায় সামাজিক মর্যাদা নষ্ট করেছে মেয়ে। সম্মানহানীও হয়েছে। আর ঠিক সেই কারণেই মেয়ে মারা গেছে মনে করে শ্রাদ্ধের অনুষ্ঠান করেছেন তাঁরা।

পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়।

গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর বিয়েও করেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়।

গ্রামবাসীদের বক্তব্য, আচার অনুষ্ঠানে মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সকলেরই মত, বাড়ির অমতে বিয়ে করে মেয়েটি গোটা গ্রাম তথা এলাকার মর্যাদা নষ্ট করেছে। এহেন পদক্ষেপের পর গ্রামের আর কেউ পালিয়ে বিয়ে করার কথা ভাবতে পারবে না বলেই মনে করছেন তাঁরা।


```