Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হাসপাতালের মহিলা বিভাগে ভেঙে পড়ল ফলস সিলিং! দুই রোগিণী জখম

হাসপাতালে মহিলা বিভাগে ভেঙে পড়ল ফলস সিলিং! তাতে গুরুতর আহত হলেন চিকিৎসাধীন দুই রোগী। এমনই বিপজ্জনক ঘটনা ঘটে গেল সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আঁড়ি। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। 

হাসপাতালের মহিলা বিভাগে ভেঙে পড়ল ফলস সিলিং! দুই রোগিণী জখম

শেষ আপডেট: 30 October 2023 14:03

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: হাসপাতালে মহিলা বিভাগে ভেঙে পড়ল ফলস সিলিং! তাতে গুরুতর আহত হলেন চিকিৎসাধীন দুই রোগী। এমনই বিপজ্জনক ঘটনা ঘটে গেল সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আঁড়ি। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। 

রোগীর পরিবারের সদস্য মুন্নি টুডু জানিয়েছেন, পেটে ব্যাথা নিয়ে তাঁর এক আত্মীয় হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি রয়েছেন। সকালে ওই আত্মীয়র ঘাড়ে সিলিং ভেঙে পড়ে। তাতে আহত হয়েছেন চিকিৎসাধীন ওই মহিলা। মুন্নি বলেন, ''ডাক্তারবাবুরা বলেছেন আর এমনটা হবে না। তবু ঘটনার পরে ওই আত্মীয়কে হাসপাতালে রাখতে ভয় করছে।''  

অসুস্থ হয়ে হাসপাতালেই ভর্তি রয়েছেন পূর্ণিমা মাল। তিনি বলেন, '' এদিন সকালে আচমকাই হুড়মুড়িয়ে সিলিং ভেঙে পড়ে। সেই সময় আমরা সবাই বাইরে পালিয়ে গিয়েছিলাম। দুজন আহত হয়েছেন। একজনের হাতে লেগেছে। একজনের মাথায় আঘাত লেগেছে।'' 

বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আঁড়ি জানিয়েছেন, ঘটনার পরেই যারা এই ফলস সিলিং লাগানোর ঠিকা নিয়েছিল তাঁদের ডেকে পাঠানো হয়েছে। ডাক্তারবাবুদের সঙ্গেও কথা বলে তিনি জানতে পেরেছেন, যে দুজন আহত হয়েছেন, তারা ঠিক আছেন। যদিও ঝাঁ চকচকে হাসপাতালের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```