Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বাংলাদেশে হিংসার ভুয়ো ভিডিও ছড়িয়েছে কলকাতার আইডি থেকে! নিন্দায় ওপারের স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হিংসার ছবি দেখা গেছে তার নিন্দায় সরব হয়েছেন বিশ্বের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। দোষীদের শাস্তির দাবি উঠেছে। কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা

বাংলাদেশে হিংসার ভুয়ো ভিডিও ছড়িয়েছে কলকাতার আইডি থেকে! নিন্দায় ওপারের স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ আপডেট: 20 October 2021 06:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হিংসার ছবি দেখা গেছে তার নিন্দায় সরব হয়েছেন বিশ্বের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। দোষীদের শাস্তির দাবি উঠেছে। কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলার পাশাপাশি সাম্প্রদায়িকতার আঁচ ছড়িয়েছে এপারেও। বিতর্কের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তুমুল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড দার্জিলিং-কার্শিয়াঙ, ধস নেমে বিচ্ছিন্ন জাতীয় সড়ক কী বলেছেন ওপার বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি দাবি করেছেন, দেশে সাম্প্রদায়িকতার আবহ তৈরি করার জন্য ইচ্ছে করে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে কিছু মানুষ। তারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কিছু হিংসার ভিডিও ছড়িয়ে দিচ্ছে। আর তাতেই সাম্প্রদায়িক উত্তাপে আরও ইন্ধন জোগাচ্ছে। একদল স্বার্থপর মানুষ এমন কাজ করছে বলে অভিযোগ করেছেন আসাদুজ্জামান খান। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন খান। তিনি বলেছেন, ঢাকায় ঘটে যাওয়া এক পুরনো খুনের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নোয়াখালিতে যতন কুমার সাহার মৃত্যুর ভিডিও বলে সেটিকে প্রচার করা হচ্ছে। আসলে গত ১৬ মে ঢাকায় পল্লবী এলাকায় সাহিনুদ্দিন হত্যার ঘটনার ভিডিও ওই ৩০ সেকেন্ডের ক্লিপটি। আসাদুজ্জামান বলেছেন, এই ধরণের ভুয়ো ভিডিও শুধু বাংলাদেশে নয়, ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। যা একেবারেই কাম্য নয়। বাংলা বিজেপির অনেক নেতাই এই ভিডিও শেয়ার করে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন। ভুয়ো এই ভিডিও ছড়ানোর পর দুজনকে শনাক্ত করেছে র‍্যাব। আর সেই দুজনই কলকাতার লোক বলে জানা গেছে। এই ঘটনায় মঙ্গলবার বাংলা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছেন, এই ধরণের ভিডিও শেয়ার করার আগে সতর্ক হতে হবে। এটা সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম অন্ধকার দিক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```