Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

পাসপোর্ট জালিয়াতি মামলা: ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক সফর! ইডির স্ক্যানারে খড়দহের ব্যবসায়ী

জাল পাসপোর্ট চক্রের (Fake Passport Scam) সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি? সূত্রের খবর, ইডি নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়েই এই তল্লাশি অভিযান চালায়।

পাসপোর্ট জালিয়াতি মামলা: ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক সফর! ইডির স্ক্যানারে খড়দহের ব্যবসায়ী

ইডি (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 November 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid in Kharda)। মঙ্গলবার সন্ধ্যেয় সেই মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার খড়দহ বাজারের কাছে বিটি রোড সংলগ্ন নর্মদা আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মনোজ কুমার গুপ্তা নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তদন্তকারীরা। প্রশ্ন উঠেছে, জাল পাসপোর্ট চক্রের (Fake Passport Scam) সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি? সূত্রের খবর, ইডি নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়েই এই তল্লাশি অভিযান চালায়।

এই মামলার সূত্রপাত কয়েক সপ্তাহ আগেই। বিরাটি থেকে জাল পাসপোর্ট কাণ্ডে  (Fake Passport Scam) গ্রেফতার করা হয় আজাদ মল্লিক নামে এক ব্যক্তিকে। তাঁকে জেরা করেই একের পর এক নতুন তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। জানা গিয়েছে, প্রায় ১০ থেকে ১২ বছর আগে বাংলাদেশ (Bangladesh) হয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) ঢুকেছিলেন আজাদ। এরপর ভুয়ো নথি জোগাড় করে নিজের নামে জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেন তিনি। ইডির সন্দেহ, ওই ব্যক্তি শুধু একা নয়, এই ঘটনার পিছনে সক্রিয় রয়েছে একটি বড় চক্র, যার মূল পান্ডা আজাদই হতে পারে।

 

আজাদকে জেরা করেই ইডি (ED) আরও কয়েকজনের নাম পায়। সেই সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকায় একাধিক জায়গায় অভিযান চালায় তারা। এরপর নদিয়ার শিবপুর অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে। চাকদহে তাঁর সাইবার ক্যাফে থেকেই নাকি জাল পাসপোর্ট বানানো হত, এমনটাই সন্দেহ তদন্তকারীদের।

গত সোমবারই ইডি স্ক্যানারে উঠে আসে বিপ্লব সরকার নাম। তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা জানতেই তদন্তকারী সংস্থার এই সক্রিয়তা। মঙ্গলবার সন্ধ্যায় খড়দহের নর্মদা আবাসনের ফ্ল্যাটে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। ফ্ল্যাট থেকে কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা মনে করছেন, এই জাল পাসপোর্ট চক্রের মাধ্যমে সীমান্তপারে পাচার, ভুয়ো পরিচয়ে ভ্রমণ এবং আর্থিক লেনদেন, সব মিলিয়ে চলছিল এক জালিয়াতি নেটওয়ার্ক।

ইডির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, সূত্রের দাবি, এই মামলায় আরও কয়েকজন ব্যবসায়ী ও দালালের নাম উঠে আসতে পারে। সব মিলিয়ে, জাল পাসপোর্ট মামলায় নতুন করে গতি পেয়েছে তদন্ত, আর তার জাল এখন ছড়িয়ে পড়ছে রাজ্যের একাধিক জেলায়।


```