Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

Faf du Plessis: আইপিএলই সোনার খনি, তিনটি ভারতীয় দল হয়ে যাবে, বলছেন ফাফ ডু’প্লেসি

দ্য ওয়াল ব্যুরো: চোকার্স আরসিবি! এটাই যেন আইপিএলের (IPL 2022)এবারের ক্যাচলাইন। আইপিএলের ইতিহাসে বেঙ্গালুরুর (RCB) ভাগ্য অনেকটা যেন দক্ষিণ আফ্রিকার মত। গোটা টুর্নামেন্টে ভাল খেলার পরেও আইপিএল জেতার স্বপ্ন অধরাই থেকে যায়। যেমন বিশ্বকাপে দক

Faf du Plessis: আইপিএলই সোনার খনি, তিনটি ভারতীয় দল হয়ে যাবে, বলছেন ফাফ ডু’প্লেসি

শেষ আপডেট: 28 May 2022 08:18

দ্য ওয়াল ব্যুরো: চোকার্স আরসিবি! এটাই যেন আইপিএলের (IPL 2022)এবারের ক্যাচলাইন। আইপিএলের ইতিহাসে বেঙ্গালুরুর (RCB) ভাগ্য অনেকটা যেন দক্ষিণ আফ্রিকার মত। গোটা টুর্নামেন্টে ভাল খেলার পরেও আইপিএল জেতার স্বপ্ন অধরাই থেকে যায়। যেমন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা! উচ্চ মানের ক্রিকেটারে ভরপুর দলের ঝুলিতে নেই বিশ্ব সেরার খেতাব। তেমনই আইপিএলের ১৩ টা সিজন পার হয়ে গেল এখনও আইপিএল জয় স্বপ্নই থেকে গেল বেঙ্গালুরুর কাছে। এবারও তীরে এসে তরী ডুবল কোহলিদের।

এই মরসুমে অধিনায়কের আসনে বিরাটের বদলে ছিলেন ফাফ ডু'প্লেসি (Faf du Plessis)। কিন্তু চিত্রনাট্যে কোনও বদল নেই। প্লে অফে সেই হার। এবারের মত আইপিএল থেকে বিদায় নিলেন কোহলিরা। শুক্রবার জস বাটলার একাই শেষ করে দিলেন বেঙ্গালুরুকে। কিন্তু, আরসিবির-র অধিনায়কের গলায় হতাশার থেকে বেশি করে শোনাল আগামীর পরিকল্পনার কথা। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের কথাও ঘুরে ফিরে এসেছে তাঁর কথায়।

ডু’প্লেসি বোঝাতে চেয়েছেন, আইপিএল আদতেই সোনার খনি। তিনি বলেছেন, ‘‘আইপিএল থেকে যে নতুন ক্রিকেটার উঠে আসছে তা দিয়ে তিনটি ভারতীয় দল তৈরি করা যাবে।’’ পাশাপাশি তিনি আরও বলেন, "রাজস্থানের বিরুদ্ধে হেরেছি। তবে দলের সদস্যদের পারফরম্যান্স দেখে আমি গর্বিত। বলতেই হয় হর্ষল প্যাটেল বা দীনেশ কার্তিকের কথা। আইপিএলে তাঁদের পারফরম্যান্সের জোরেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তাঁরা।"

বাটলার ব্যাট হাতে রূপকথা লিখছেন! রাজস্থানের জার্সিতে স্বপ্নের ফর্মে ইংলিশ তারকা

এরপরেই তিনি রজত পাতিদারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। তাঁর কথায়, " আমরা দেখেছি রজত কীভাবে খেলেছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই দারুণ খবর।" আইপিএলের প্লে অফে দুর্দান্ত খেলেছেন রজত। লখনউয়ের বিরুদ্ধে শতরানের পর রাজস্থানের বিরুদ্ধেও জ্বলে উঠেছিল তাঁর ব্যাট।

হারের পরে ডু'প্লেসি বলেন, "আমাদের তিন বছরের পরিকল্পনা রয়েছে। আমরা সেইদিকেই এগোচ্ছি।" বেঙ্গালুরুর সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এভাবে গোটা দলকে সমর্থন জানানোর জন্য।

মাঙ্কিপক্সে বাচ্চাদের ভয় বেশি, কী কী উপসর্গ দেখা দিতে পারে জানাল আইসিএমআর


```