Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকায় প্রাক্তন বিচারপতি

কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রবিবার সন্দেশখালিতে পৌঁছলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ জন সদস্য।

সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকায় প্রাক্তন বিচারপতি

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 3 March 2024 12:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রবিবার সন্দেশখালিতে পৌঁছলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ জন সদস্য।

টিমে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি , প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী-সহ ৬ জন সদস্য। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কমিটির সদস্যরা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। এরপরই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন। এই মুহূর্তে সন্দেশখালি পৌঁছে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা।

সূত্রের খবর, সন্দেশখালি থেকে বিকেলে রাজভবনে যাবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁরা রাজ্যপালের হাতে রিপোর্ট তুলে দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন। অনুমতি না থাকায় সেদিন পুলিশ তাঁদের এলাকায় ঢুকতে দেয়নি। পরের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ফের প্রতিনিধি দলের সদস্যরা এলাকায় ঢোকার চেষ্টা করেন। বাধা দেয় পুলিশ। দু'তরফের মধ্যে তীব্র বচসা হয়। এমনকী ১৪৪ ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে প্রতিনিধি দলের সদস্যদের আটকও করে পুলিশ।

পরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালি ইস্যুতে রাজ্যপালকে চিঠিও দেন তাঁরা। রাজভবন সূত্রের খবর, চিঠিতে প্রতিনিধি দলের তরফে সে সময় জানানো হয়েছিল, সন্দেশখালিতে আইনের শাসন নেই। সাধারণ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। তাই রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপের অনুরোধ জানান তাঁরা। সেই অভিযোগের প্রেক্ষিতে ডিজির কাছে এ ব্যাপারে রিপোর্টও তলব করেন রাজ্যপাল।

অন্যদিকে সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।  আদালতের অনুমতি সাপেক্ষেই এদিন সন্দেশখালিতে পৌঁছন তাঁরা। 


```