Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মুর্শিদাবাদে গৃহস্থের বাড়িতে বোমা বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। রীতিমতো শোরগোল পড়ে এলাকা জুড়ে।

মুর্শিদাবাদে গৃহস্থের বাড়িতে বোমা বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

গৃহস্থবাড়ির বিস্ফোরণস্থল

শেষ আপডেট: 24 April 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গৃহস্থের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল ছড়াল রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখানদিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় বাড়িটি।  

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে লালখানদিয়ার গ্রামের এক গৃহস্থের বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হয়। তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। রীতিমতো শোরগোল পড়ে এলাকা জুড়ে। স্থানীয় মানুষের দাবি যে জায়গাটিতে বোমা  বিস্ফোরণ হয়েছে সেদিকে কেউ থাকে না। তাই সবার অলক্ষে কে বা কারা বোমা পুঁতে রেখেছিল। সেই বোমাই ফেটে  যায়। 

ওই পরিবারের দাবি, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়িতে বোমা পুঁতে রেখে গিয়েছিল। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে তাঁরা ফেঁসে যেতেন। সৌভাগ্যবশত বোমা বিস্ফোরণ হলেও সেই রকম কোনও ঘটনা ঘটেনি।  

ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আরও বোমা থাকার আশঙ্কা রয়েছে। তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।


```