Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মোমো থেকে পিৎজা, মাত্র ৫৯ টাকা থেকে শুরু দারুণ সব স্ন্যাক্স! উত্তর কলকাতায় নতুন ক্যাফে

দ্য ওয়াল ব্যুরো: কম দামে নানা স্বাদের জিভে জল আনা প্ল্যাটার খেতে চান? আপনাদের জন্য তেমনই একটা ছোট্ট সুন্দর ক্যাফের খোঁজ নিয়ে এল দ্য ওয়াল। না না, আপনাকে এই ক্যাফেতে যাওয়ার জন্য দক্ষিণ কলকাতায় যেতে হবে না, উত্তর কলকাতার ব্যস্ততম জায

মোমো থেকে পিৎজা, মাত্র ৫৯ টাকা থেকে শুরু দারুণ সব স্ন্যাক্স! উত্তর কলকাতায় নতুন ক্যাফে

শেষ আপডেট: 1 July 2023 12:13

দ্য ওয়াল ব্যুরো: কম দামে নানা স্বাদের জিভে জল আনা প্ল্যাটার খেতে চান? আপনাদের জন্য তেমনই একটা ছোট্ট সুন্দর ক্যাফের খোঁজ নিয়ে এল দ্য ওয়াল। না না, আপনাকে এই ক্যাফেতে যাওয়ার জন্য দক্ষিণ কলকাতায় যেতে হবে না, উত্তর কলকাতার ব্যস্ততম জায়গা শ্যামবাজারে গেলেই পাবেন এই ক্যাফের খোঁজ। নাম ‘ফুডিস্তান’। শ্যামবাজার সিইএসসি অফিসের ঠিক পাশে একটু চোখ ঘোরালেই দেখতে পাবেন এই ক্যাফে।  

ক্যাফের কর্ণধার

মাত্র ১৪৯ টাকায় পেয়ে যাবেন সুস্বাদু মোমো প্ল্যাটার। যেখানে থাকবে দুটো স্টিম মোমো সঙ্গে থাকছে দুটো ফ্রায়েড মোমো এবং চার পিস প্যান ফ্রায়েড মোমো। পাবেন চিকেন টিক্কা পিৎজা, বার্বিকিউ চিকেন পিৎজা, ফিশ ফ্রাই, ক্রিস্পি চিলি বেবি কর্ন আরও অনেক কিছু। এছাড়াও আছে নানা রকমের দিল খুশ করা ড্রিঙ্কস। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা সরবতে চুমুক না দিলে কি আর খাওয়া কমপ্লিট হয়? ড্রিঙ্কসের মধ্যে পেয়ে যাবেন ভার্জিন মোহিতো, কোল্ড কফি, ওয়াটার মেলন রিফ্রেশার সহ অনেক কিছু। সবই কিন্তু খুবই কম দামে। ফুডিস্তানে খাবারের দাম শুরু মাত্র ৫৯ টাকা থেকে।

চিকেন টিক্কা পিৎজা
কোল্ড কফি এবং ভার্জিন মোহিতো
১৪৯ টাকার মোমো প্ল্যাটার
ম্যাংগো শেক

ক্যাফের থিম নিয়ে তো কোনও কথা হবে না। ছোট্ট জায়গা তবে সেখানেই সাজানো রয়েছে কলকাতার নানা প্রান্তের ছবি। এক দেওয়ালে নন্দন তো অন্য দেওয়ালে প্রিন্সেপ ঘাট। ভিতরের আলো ও সাজসজ্জা খুবই সুন্দর। ক্যাফের ভিতর একসঙ্গে বসতে পারবে ১২ থেকে ১৪ জন তাই প্রায় মানুষের লাইন লেগে যায় বাইরে।

আগামীকাল তাঁদের ১ বছরের বর্ষপূর্তি হিসেবে চলবে দারুন এক অফার। নির্ধারিত যে কোনও ১০টি খাবার পাওয়া যাবে মাত্র ৪৯ টাকায়। তাহলে আর ভাবছেন কি? আজকেই প্ল্যান করে ফেলুন আর কাল চলে যান এই সীমিত অফারের মজা নিতে।   

আম দিয়েও হতে পারে নানা পদ, ফুচকা আর গুজিয়া শিখে নিন সেলেব্রিটি শেফের কাছে


```