কথায় তো আর চিঁড়ে ভেজে না। এত যুক্তি-তর্কের মধ্যেও জনতা জনার্দন (West Bengal News) কিছুতেই বামেদের দিকে মুখ ফিরে চাইছে না। অনেকেরই বক্তব্য, তৃণমূল-বিজেপি যাই করুক, অন্তত রাস্তায় আছে। বামেরা কোথায়?

শতরূপ ঘোষ
শেষ আপডেট: 23 November 2025 17:15
'ঝান্ডার রঙ যদি ফিকে হয়...', বামেদের এই গানের 'যদি' এখন বাস্তব। দীর্ঘ ৩৪ বছর শাসন করে নতুন করে এখনও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি সিপিএম (CPIM)। দলের সুদিন যে কবে ফিরবে তা নিয়েও সন্দেহ রয়েইছে। বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Election Date) বেশি দেরি নেই। উদ্ধত বেয়োনেট রুখে দেওয়া তো দূর কি বাত, আগামীর রাজপথ দখল নেওয়ার মতো শক্তি বৃদ্ধি হয়েছে কিনা লাল শিবিরের (Red Brigade) সেটা বোঝা যাবে তখনই। খাতা খুলতে না পারলেও এই স্থবির দলের অন্যতম ইউএসপি আবেগ (CPM West Bengal)। যে আবেগে ভর করে এখনও তরুণ প্রজন্ম আশায় বুক বাঁধে। আসন না আসুক, চোয়াল শক্ত করে বিরোধীদের ধরাশায়ী করতে জুড়ি মেলা ভার এই দলের অনেকেরই। তাঁদেরই একজন শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। যিনি বছর ২৫ বয়সে শুরু করেন নির্বাচনী লড়াই। যদিও এখনও পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি একটিতেও। তবে লড়াই করে টিকে থাকার অঙ্গীকার রয়েছে তাঁর (Shatarup Ghosh Interview)।
এহেন শতরূপ সকাল সকাল সাক্ষাৎকার দিতে রাজি হলেন। পরনে চেক শার্ট, জিন্স। সুদর্শন যুবনেতাকে এখন হামেশাই পার্টির (দল) চেয়ে বেশি পার্টিতে (সিনেমা পাড়ার আড্ডা) দেখা যায়। সিনেমা বানানোর চিন্তা-ভাবনাও করছেন-শিখছেন। যা নিয়ে বিরোধীরা ব্যঙ্গ করতে চাড়ে না। শতরূপ অবশ্য এসব নিয়ে থোড়াই কেয়ার। নিজের ঢঙেই বললেন, "এতে কারও কোনও সমস্যা থাকার কথা নয়। আর যাই হোক আমায় তো প্রিজন ভ্যানে তবলা বাজাতে দেখা যায়নি।" পাঠকরা স্বাভাবিক ভাবেই বুঝতে পারবেন, বামনেতা (CPIM Leader) কাকে উদ্দেশ করে এই কথা বলতে চেয়েছেন।
কিন্তু কথায় তো আর চিঁড়ে ভেজে না। এত যুক্তি-তর্কের মধ্যেও জনতা জনার্দন (West Bengal News) কিছুতেই বামেদের দিকে মুখ ফিরে চাইছে না। অনেকেরই বক্তব্য, তৃণমূল-বিজেপি যাই করুক, অন্তত রাস্তায় আছে। বামেরা কোথায়? সরকারের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ থাকার পরও কেন তারা রাস্তায় নেই? আসন্ন বিধানসভা নির্বাচনে 'শূন্য' তকমা ঘুচিয়ে কি কোনও ভাবে বিকল্প শক্তি হয়ে উঠতে পারবে বামেরা? এহেন যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন শতরূপ ঘোষ। ঠিক যেমনটা তাঁর স্বভাবে। সেই চাঁছাছোলা ভাষায়।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে