Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাতেনাতে পরকীয়া ধরলেন স্বামী! গুসকরায় প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে করে প্রেমিকের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই গৃহবধূ। তবে তক্কে তক্কে ছিলেন স্বামী। সন্দেহের বশেই ওই গাড়িটিকে মাঝরাস্তায় আটকে দেন তিনি।

হাতেনাতে পরকীয়া ধরলেন স্বামী! গুসকরায় প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 August 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ার জের (Extramarital Affair)! ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় (Guskara)। শুক্রবার রাতে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর (Ex TMC Councillor) গৃহবধূকে তাঁর স্বামী প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাস্তায় শুরু হয় বেধড়ক মারধর। ঘটনাটি ঘটে গুসকারার বাগদিপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে করে প্রেমিকের (Lover) সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই গৃহবধূ। তবে তক্কে তক্কে ছিলেন স্বামী। সন্দেহের বশেই ওই গাড়িটিকে মাঝরাস্তায় আটকে দেন তিনি। তারপর স্ত্রী ও তাঁর সঙ্গে থাকা যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করেন।

মুহূর্তে জড়ো হয়ে যায় স্থানীয় মানুষ। এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা থানার পুলিশ। তবে দু’পক্ষের কেউই অভিযোগ জানাতে রাজি না হওয়ায় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

স্থানীয় সূত্রে খবর, বছর আটেক আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল। তাঁদের ছ’বছরের একটি সন্তানও রয়েছে। স্বামীর দাবি, স্ত্রী মেমারি এলাকার এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে। বিষয়টি নিয়ে আগেও সতর্ক করেছিলেন তিনি, কিন্তু লাভ হয়নি।

ঘটনার পর স্বামী-স্ত্রীকে আলোচনায় বসিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে ‘মিটমাট’-এর প্রস্তাব দেন। কিন্তু গৃহবধূ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না। স্থানীয়দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রেমিক যুবককে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।


```