Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জমি নিয়ে বিবাদে অপহৃত ৩, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : তেলঙ্গানায় জমি নিয়ে বিবাদে অপহরণ করা হল তিন ভাইকে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করল পুলিশ। তেলঙ্গানার প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের এক টিডিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। যে জমি নি

জমি নিয়ে বিবাদে অপহৃত ৩, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী

শেষ আপডেট: 6 January 2021 12:55

দ্য ওয়াল ব্যুরো : তেলঙ্গানায় জমি নিয়ে বিবাদে অপহরণ করা হল তিন ভাইকে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করল পুলিশ। তেলঙ্গানার প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের এক টিডিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। যে জমি নিয়ে বিবাদ হয়েছিল, তার দাম ১০০ কোটি টাকা। যে তিনজন অপহৃত হয়েছিলেন, তাঁদের মধ্যে আছেন প্রাক্তন হকি খেলোয়াড় প্রবীণ রাও। অপহরণের অভিযোগে তেলুগু দেশম নেতা ভূমা অখিলা প্রিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভূমার স্বামী ভার্গব রাম এবং তাঁর বাবার বন্ধু এ ভি সুব্বা রেড্ডিও অপহরণের ঘটনায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, যে তিন ভাইকে অপহরণ করা হয়েছিল, তাঁরা হায়দরাবাদে থাকেন। একদল দুষ্কৃতী নিজেদের আয়কর দফতরের অফিসার বলে পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে ঢোকে। দুষ্কৃতীদের কাছে ছিল নকল ওয়ারেন্ট। তিনজন অপহৃত হওয়ার পরে সেই বাড়িতে যান রাজ্যের শুল্ক মন্ত্রী শ্রীনিবাস গৌড়। তাঁর সঙ্গে যায় পুলিশবাহিনী। তাঁদের মধ্যে ছিলেন খোদ পুলিশ কমিশনার। পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা বাড়ির অন্যান্য বাসিন্দাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। রাত ১১ টার সময় পুলিশ অপহরণের কথা জানতে পারে। ভোর তিনটের মধ্যে অপহৃতদের উদ্ধার করা হয়। তাঁদের পরিবার প্রথমে অভিযোগ করেছিল, অন্ধ্রের রয়ালসীমা অঞ্চলের এক রাজনীতিক এই অপহরণের পিছনে আছেন। পরে তাঁরা সরাসরি ভূমা অখিল প্রিয়ার নাম বলেন।

```