Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পাসপোর্ট জালিয়াতিতে এবার গ্রেফতার পুলিশের প্রাক্তন এসআই! তল্লাশি অভিযানেই মিলল সাফল্য

গ্রেফতার করা হয়েছে পুলিশের এক প্রাক্তন এসআই-কে। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন। 

পাসপোর্ট জালিয়াতিতে এবার গ্রেফতার পুলিশের প্রাক্তন এসআই! তল্লাশি অভিযানেই মিলল সাফল্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 January 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলার তদন্তে বড় মোড়। গ্রেফতার হলেন এক প্রাক্তন পুলিশ কর্মী! শুক্রবার উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশের এক প্রাক্তন এসআই-কে। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৯।

আবদুল হাই নামের ওই পুলিশ কর্মী এক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। কিন্তু তার আগেই পাসপোর্ট সংক্রান্ত ভেরিফিকেশনে একাধিকবার বেআইনি কাজ করেছেন। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে যে সমস্ত নথি যাচাই করতে হয় সেই নথি যাচাইয়ের সময়েই বেআইনিভাবে অনেককেই পাসপোর্ট পাইয়ে দিতেন তিনি। পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলেও অভিযোগ।

এর আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই চক্রের কিংপিন মনোজ গুপ্ত। লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। তারপরই ধরা পড়লেন এই ব্যক্তি। 

প্রাক্তন পুলিশের এসআই এই চক্রের সঙ্গেই কাজ করতেন বলে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। অবৈধভাবে যে সকল বাংলাদেশি বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে পাসপোর্টের জন্য আবেদন করতেন, তারা সহজেই এই চক্রের সাহায্যে পাসপোর্ট পেয়ে যেতেন। 

আদালতের ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। তার মাঝেই এই গ্রেফতারি যেন সর্ষের মধ্যে ভূত!


```