Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ছাঁটাই হওয়া কর্মীরা পাবেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্যাকেজ! ঘোষণা গুগলের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজোড়া আর্থিক মন্দার ফলে একাধিক বড় কোম্পানির নির্দিষ্ট পরিমাণ কর্মীকে (employee) ছাঁটাই করা হয়েছে সাম্প্রতিক কালে। একই পথে হেঁটে জানুয়ারি মাসে গুগল (Google) থেকেও ছাঁটাই করা হয়েছে কয়েক হাজার কর্মীকে। তবে ছাঁটাই হওয়া আয়া

ছাঁটাই হওয়া কর্মীরা পাবেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্যাকেজ! ঘোষণা গুগলের

শেষ আপডেট: 31 March 2023 09:43

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজোড়া আর্থিক মন্দার ফলে একাধিক বড় কোম্পানির নির্দিষ্ট পরিমাণ কর্মীকে (employee) ছাঁটাই করা হয়েছে সাম্প্রতিক কালে। একই পথে হেঁটে জানুয়ারি মাসে গুগল (Google) থেকেও ছাঁটাই করা হয়েছে কয়েক হাজার কর্মীকে। তবে ছাঁটাই হওয়া আয়ারল্যান্ডের কর্মীরা পাবেন বিরাট অঙ্কের টাকার ক্ষতিপূরণ (compensation) প্যাকেজ এমনটাই জানাল গুগল কর্তৃপক্ষ।

জানুয়ারি মাসে ছাঁটাই হওয়া গুগলের আয়ারল্যান্ড অফিসের ২৪০ জন কর্মী পেতে চলেছেন প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্যাকেজ। সেলস বিভাগের ৮৫ জন, টেকনোলজি বিভাগের ৮০ জন এবং সহায়তা দফতরের ৭৫ জন কর্মী পেতে চলেছেন এই প্যাকেজ।

জানা গেছে, ২০০৩ সাল থেকে ওই কর্মীরা যুক্ত ছিলেন গুগলের সঙ্গে। আচমকাই জানুয়ারি মাসে গুগলের আয়ারল্যান্ড অফিসের মোট ৫,৫০০ কর্মীর ৪.৩ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন গুগল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে, গুগল সিইও সুন্দর পিচাই বলেন, কোম্পানির ভালর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছাঁটাই হওয়া কর্মীরা ৯০ দিনের সবেতন ছুটির টাকাও পাবেন বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এই ক্ষতিপূরণে সন্তুষ্ট নন অনেক কর্মীই। চাকরি বহাল থাকলে এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করতে পারতেন বলে মনে করছেন তাঁরা। যদিও, ছাঁটাই হওয়া কর্মীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে একটি কৈফিয়ত চিঠিও পাঠানো হয়েছে গুগল সিইওর তরফে।

রাস্তার গর্ত বোজানো হল নুডলস দিয়ে! আজব প্রতিবাদ ব্রিটেনের সাইক্লিস্টের


```