Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুর নিয়োগ দুর্নীতি: সিজিওতে দমদমের প্রাক্তন চেয়ারম্যান, হাজিরা এক আইএএসেরও

রেশন দুর্নীতি কাণ্ডের পর এবার ফের পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

পুর নিয়োগ দুর্নীতি: সিজিওতে দমদমের প্রাক্তন চেয়ারম্যান, হাজিরা এক আইএএসেরও

শেষ আপডেট: 31 October 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র ধরেই রেশন দুর্নীতির একাধিক তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। তারই ভিত্তিতে চালকল মালিক বাকিবুর রহমান, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে নতুন করে শুরু হয়েছে জেরা পর্ব। ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও-তে হাজির হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং আইএএস জ্যোতিষ্মান ভট্টাচার্য। জ্যোতিষ্মানকে সোমবারও দু'দফায় ৯ ঘণ্টা জেরা করেছিলেন তদন্তকারীরা। পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ের সঙ্গে তিনি যুক্তছিলেন বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। জানা গিয়েছে, আরও কয়েকজন পুর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে তলব করেছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে উঠে আসে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের গরমিলের অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই একের পর এক পুরসভায় হানা দেয় ইডি। একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালায়। 

হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সংস্থায় হানা দিয়ে একাধিক তথ্য হাতে আসে তদন্তকারীদের হাতে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠায় তাঁরা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১৪টি পুরসভায় কর্মী নিয়োগ করা হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ।

এরপরই গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম, বরাহনগর,  কামারহাটি সহ উত্তর ২৪ পরগনার হাফ ডজন পুরসভায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় বেশ কয়েকজন পুরকর্তার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এমনকী দুর্গা পুজোর ষষ্ঠীর দিনও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে টানা ১১ ঘণ্টা জেরা করেছিলেন তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ফের জেরা করা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আইএএস জ্যোতিষ্মান ভট্টাচার্যকে। 


```