Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খাসোগির মৃত্যুর জন্য দায়ী সৌদির যুবরাজ, বললেন রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী

দ্য ওয়াল ব্যুরো : সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের কঠোর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। গত অক্টোবর মাসে ইস্তানবুলে সৌদির দূতাবাসের মধ্যে তিনি খুন হন। তখনই অনেকে অভিযোগ করেছিলেন, যুবরাজের নির্দেশেই তাঁকে খুন করা হয়েছে। বুধবার রাষ্ট্র

খাসোগির মৃত্যুর জন্য দায়ী সৌদির যুবরাজ, বললেন রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী

শেষ আপডেট: 19 June 2019 13:20

দ্য ওয়াল ব্যুরো : সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের কঠোর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। গত অক্টোবর মাসে ইস্তানবুলে সৌদির দূতাবাসের মধ্যে তিনি খুন হন। তখনই অনেকে অভিযোগ করেছিলেন, যুবরাজের নির্দেশেই তাঁকে খুন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী অ্যাগনেস কালামার্ড স্পষ্ট জানালেন, ওই খুনে যে যুবরাজ জড়িত, তাঁর স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। সৌদির রাজধানী রিয়াধ থেকে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। অ্যাগনেস কালামার্ড বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছেন, যতদিন না যুবরাজ নিজেকে নির্দোষ বলে প্রমাণ করছেন, ততদিন তাঁর সম্পদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হোক। ২ অক্টোবর ইস্তানবুলে সৌদির দূতাবাসে গিয়েছিলেন খাসোগি। বিবাহের আগে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে তিনি সেখানে যান। তাঁকে দূতাবাসের ভিতরে খুন করে দেহটি কেটে টুকরো টুকরো করা হয়। তাঁর দেহাবশেষ পাওয়া যায়নি। রাষ্ট্রসঙ্ঘের তরফে বলা হয়েছে, খাসোগিকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এজন্য সৌদি আরবকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের তদন্তকারী অ্যাগনেস চলতি বছরেএ শুরুতে তুরস্কে গিয়েছিলেন। সেদেশের সরকারের থেকে তিনি খাসোগি হত্যা সম্পর্কে তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। পরে তিনি বলেছেন, এই খুনের জন্য সৌদি প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ অফিসার দায়ী। তাঁদের মধ্যে আছেন যুবরাজও। তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে।

```