Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Weather Update: মান্থা শক্তি হারালেও প্রভাব থাকবে রাজ্যে! শীত নয় বৃষ্টিই সঙ্গী নভেম্বরের শুরুতে

মান্থা দুর্বল হলেও প্রভাব থাকবে বাংলায়। নভেম্বরের শুরুতেও বৃষ্টি হতে পারে সর্বত্র, জানিয়েছে আবহাওয়া দফতর। দুঃখের খবর, শীত এখনই আসছে না।

Weather Update: মান্থা শক্তি হারালেও প্রভাব থাকবে রাজ্যে! শীত নয় বৃষ্টিই সঙ্গী নভেম্বরের শুরুতে

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 29 October 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রোদ-বৃষ্টির খেলাও চলছে কোথাও কোথাও। এই পরিস্থিতির জন্য দায়ী ঘূর্ণিঝড় 'মান্থা'। যা আজ সকালে দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল সাড়ে ১১টা নাগাদ তেলঙ্গানায় অবস্থান করছিল। এখন উত্তর ও উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে এবং আগামী ৬ ঘণ্টা অর্থাৎ রাতের মধ্যে আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, সরে যাবে দক্ষিণ ছত্তীসগড়ের দিকে।

এর প্রভাব পড়ছে রাজ্যে। জলীয় বাস্প ঢুকছে প্রচুর পরিমাণে ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যের প্রায় সর্বত্র। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, এমনই চলবে। তার সঙ্গে এক-দু'জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ জানিয়েছেন, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি। আগামিকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তার মধ্যেও বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

৩১ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মূলত দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে বলে জানান তিনি। কিন্তু উত্তরাংশের জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদে এক-দু'জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ তারিখ বৃষ্টি আরও কমে যাবে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

২ তারিখ থেকে বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে, খুব বেশি হলে, এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে এবং হবে রাতেও। আগামিকাল অর্থাৎ ৩০ ও ৩১ এ বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উত্তরের পাঁচটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদহতেও ভারী বৃষ্টি হতে পারে। ১ তারিখ পরিমাণ কমবে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ২ তারিখ বৃষ্টি আরও কমবে কিন্তু হবে না এমন নয়। ৩ ও ৪ নভেম্বর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অ়ঞ্চলে ২৯ অর্থাৎ আজ রাতে ৩০, ৩১ ও ১ তারিখে সাধারণত মেঘলা আকাশ থাকবে সঙ্গে বৃষ্টি। আজ রাতে ও আগামিকাল গোটা দিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ৩১ ও ১ তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের জন্য তাপমাত্রা কমতে পারে স্বাভাবিকের চেয়ে কিছুটা। ৩-৪ দিন পর আবার দিনের তাপমাত্রা বাড়বে, তবে সেসময় রাতের তাপমাত্রা খানিকটা একইরকম থাকবে, কিছুটা কমলেও কমতে পারে।


```