প্রসঙ্গত, ২০০৮ সালের পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হল। কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে। যার প্রভাব পড়েছে সুদূর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতেও।
বস্তুত, কাশ্মীর ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিল পাকিস্তানই। কিন্তু সে আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমেই ভারতের সঙ্গে সমাধান করতে হবে।


