Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পিএফ-এর সুদের হার বাড়ল, আদানি বিতর্কের আবহে উৎকণ্ঠা কাটল শ্রমিক-কর্মচারীদের

দ্য ওয়াল ব্যুরো: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের (EPFO) দু’দিনের বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার। তারপর শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর শোনাল তারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ)-এর সুদের হার বৃদ্

পিএফ-এর সুদের হার বাড়ল, আদানি বিতর্কের আবহে উৎকণ্ঠা কাটল শ্রমিক-কর্মচারীদের

শেষ আপডেট: 28 March 2023 07:51

দ্য ওয়াল ব্যুরো: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের (EPFO) দু’দিনের বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার। তারপর শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর শোনাল তারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ)-এর সুদের হার বৃদ্ধি (Hike) করা হয়েছে। এবার সুদের হার বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ।

২০২১-২২ অর্থবর্ষে পিএফের সুদের হার দুম করে ৮.৫ শতাংশ থেকে ৮.১ শতাংশ করে দেওয়া হয়েছিল। তা নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল শ্রমিক কর্মচারীদের মধ্যে। ১৯৭৭ সাল থেকে কখনও এই হারে সুদের হারের অবনমন ঘটেনি।

গতবার যদিও কোভিড পরবর্তী অর্থনৈতিক অধোগতি-সহ একাধিক আর্থিক কারণ ব্যাখ্যা করেছিল ইপিএফও। এবার অবশ্য সামান্য হলেও সুদের হার বাড়াল তারা। যার সুফল পাবেন দেশের প্রায় পাঁচ কোটি শ্রমিক-কর্মচারী।

বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক কর্মচারীদের অবসরকালীন আর্থক কল্যাণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড চালু হয়েছিল ১৯৯৫ সালে। গোড়ায় এই তহবিল পুরোপরি শ্রম মন্ত্রকের হাতে থাকলেও পরে তা স্বাধীন অছি পরিষদের হাতে হস্তান্তর করা হয়।

এবার আদানি কাণ্ডের জন্যও পিএফের সুদের হারের দিকে নজর ছিল অনেকের। কারণ, পিএফের প্রচুর টাকা আদানিদের বিভিন্ন সংস্থায় খাটছে বলে অভিযোগ। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর থেকে যেভাবে আদানিদের শেয়ার মূল্য ধসছে তাতে পিএফ-এর আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীরা উৎকণ্ঠার মধ্যেই ছিলেন।

আদানিদের কত টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক? ফাঁস করবে না কেন্দ্র, বললেন নির্মলা


```