Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সিভিক ভলেন্টিয়রের প্রবেশ নিষেধ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ পর্ষদের

পর্ষদ সভাপতি বলেন, “কী কী কারণে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, তা নিয়ে আলোচনার পর আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এবারে প্রশ্নপত্র ফাঁস ১০০ শতাংশ আটকানো যাবে।”

সিভিক ভলেন্টিয়রের প্রবেশ নিষেধ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ পর্ষদের

শেষ আপডেট: 3 January 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: কখনও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে কখনও বা পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রায় প্রত্যেকবছর মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগ ওঠে। চলতি বছরেও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ হাতে মাত্র আর ১ মাস। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ।

বুধবারব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুর্শিদাবাদ কার্যালয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।  বৈঠক শেষে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানান তিনি।

পর্ষদ সভাপতি বলেন, “কী কী কারণে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, তা নিয়ে আলোচনার পর আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এবারে প্রশ্নপত্র ফাঁস ১০০ শতাংশ আটকানো যাবে।”

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে প্রশ্নপত্রের সিরিয়ালের জায়গায় কোড ব্যবহারের কথা আগেই জানিয়েছিল পর্ষদ। সেই সঙ্গে চলতি বছরের পরীক্ষা  চলাকালীন পরীক্ষাকেন্দ্রে কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না।

এমনকী যে সমস্ত বিদ্যালয়ে সীমানা পাঁচিল এবং সিসিটিভি নেই, সেই সব স্কুলে এবারে পরীক্ষার সেন্টার করা হবে না। এছাড়াও পরীক্ষা চলাকালীন যাতে বাইরে থেকে কেউ পরীক্ষা কেন্দ্র চত্বরে ঢুকতে না পারেন সেজন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থা্কবে আপৎকালীন সহায়তা দল। বাড়তি নজরদারি রাখা হবে পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত চতুর্থশ্রেণির কর্মচারীদের ক্ষেত্রেও।


```