Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রকে

দ্য ওয়াল ব্যুরো : গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। তার আগে কয়েক হাজার বাড়তি সেনা মোতায়েন করা হয় কাশ্মীরে। রাজ্যের নানা প্রান্তে কার্ফু জারি করা হয়। মোবাইল, ল্যান্ডলাইন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। এই কড়াকড়ির বিরুদ্ধে

যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রকে

শেষ আপডেট: 16 September 2019 06:49

দ্য ওয়াল ব্যুরো : গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। তার আগে কয়েক হাজার বাড়তি সেনা মোতায়েন করা হয় কাশ্মীরে। রাজ্যের নানা প্রান্তে কার্ফু জারি করা হয়। মোবাইল, ল্যান্ডলাইন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। এই কড়াকড়ির বিরুদ্ধে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার তার শুনানি হয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, জম্মু-কাশ্মীরে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন। একইসঙ্গে বলে, যা কিছু করণীয়, সবই করতে হবে জাতীয় স্বার্থকে মাথায় রেখে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন বিচারপতির এক বেঞ্চ এদিন বলে, আমরা নির্দেশ দিচ্ছি, জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সবরকম ব্যবস্থা করতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ধীরে ধীরে কড়াকড়ি বন্ধ করতে হবে। তিন বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি বাদে ছিলেন বিচারপতি এস এ বোবদে ও এস এ নজর। সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়, কড়াকড়ির সময় কাশ্মীরে কারও মৃত্যু হয়নি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে কাশ্মীরে যাতে বড় ধরনের বিক্ষোভ না হয়, সেজন্যি কড়াকড়ি করা জরুরি ছিল। শীর্ষ আদালতে আবেদনকারীদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি দু'বার কাশ্মীরে ঢুকতে চেষ্টা করেছিলেন। দু'বারই তাঁকে বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁকে কাশ্মীরে গিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হোক।

```