Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দেশ সেবাই লক্ষ্য', ইউপিএসসিতে চতুর্থ হয়েও ভারতীয় সেনায় যোগ দিচ্ছেন শুভম

দ্য ওয়াল ব্যুরো: নামী কর্পোরেট সংস্থায় বিশাল মাইনের চাকরি নয়। দেশসেবাকেই লক্ষ্য করেছেন এই যুবক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েও  ভারতীয় বাহিনীতে যোগ দেওয়াই মনস্থ করেছেন শুভন সিনহা। তাঁর কাছ

দেশ সেবাই লক্ষ্য', ইউপিএসসিতে চতুর্থ হয়েও ভারতীয় সেনায় যোগ দিচ্ছেন শুভম

শেষ আপডেট: 28 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নামী কর্পোরেট সংস্থায় বিশাল মাইনের চাকরি নয়। দেশসেবাকেই লক্ষ্য করেছেন এই যুবক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েও  ভারতীয় বাহিনীতে যোগ দেওয়াই মনস্থ করেছেন শুভন সিনহা। তাঁর কাছে স্বাচ্ছন্দ্য মানে বিলাসী জীবন নয়। বরং সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে দেশের জন্য কাজ করারই ব্রত নিয়েছেন শুভম। তাঁর সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সারা দেশ। লাভলি প্রভেশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং থেকে বি.টেক করেছেন শুভম। তাঁর বিষয় ছিল ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং। কলেজে ক্যাম্পাসিংয়ে কর্পোরেট সংস্থার প্রলোভন ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষার দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। শুভম জানিয়েছেন, সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে দেশের জন্য কাজ করার ইচ্ছা তাঁর ছিলই। ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ইউপিএসসি সিডিএস-২ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিকাল বিভাগে পরীক্ষা দিয়ে চতুর্থ স্থান অধিকার করেন তিনি। খুবই কঠিন সেই পরীক্ষায় একধাপেই চার নম্বরে চলে আসাটা সহজ ব্যাপার নয়। এই সফলতার হাত ধরে যে কোনও নামী প্রতিষ্ঠানে চাকরি পেতেন শুভম। কিন্তু সেই পথে না গিয়ে ভারতীয় সেনায় যোগদান করাই ঠিক করেন তিনি। ইউপিএসসি সিডিএস-২ এর টেকনিকাল বিভাগে প্রথম দশে র‍্যাঙ্ক করাই শুধু নয় ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির পরীক্ষায় সারা দেশে শুভমের স্থান ১৯ নম্বরে। পাশাপাশি, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির পরীক্ষাতেও ৪৮ র‍্যাঙ্ক করেছেন তিনি। শুভম বলেছেন, “লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির অধ্যাপকদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা পাশে না থাকলে এতটা পথ চলা সহজ হত না। এই সাফল্যের কৃতিত্ব আমার বিশ্ববিদ্যালয় ও অধ্যাপকদের।” পটনায় জন্ম। বেড়ে ওঠাও সেখানেই। স্কুলজীবন থেকেই এনসিসি করতেন শুভম। ভারতীয় বাহিনীর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিক্যাল উইংয়ে যোগ দেওয়ার ইচ্ছা ছিল প্রবল। পরিবার জানিয়েছে, সেনাবাহিনীর স্পেশাল ফোর্সে কাজ করার বাসনা ছিল শুভমের। এবার তাঁর সেই ইচ্ছাই পূর্ণ হতে চলেছে।

```