Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজ! শীতের সকালে আতঙ্কে ঘেমেনেয়ে একশা ফালাকাটা 

পাখির ডাকে নয়, বৃহস্পতিবার সকালে আলিপুর দুয়ারের ফালাকাটা শহরের ঘুম ভাঙল হাতির গর্জনে!

জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজ! শীতের সকালে আতঙ্কে ঘেমেনেয়ে একশা ফালাকাটা 

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 January 2025 14:59

দ্য ওয়ার ব্যুরো: পাখির ডাকে নয়, বৃহস্পতিবার সকালে আলিপুর দুয়ারের ফালাকাটা শহরের ঘুম ভাঙল হাতির গর্জনে!

ভুল শুনছেন ভেবে প্রথমেই অনেকে বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে চাননি। কিন্তু ক্রমশ গর্জন বাড়তে থাকায়, ঘুম চোখে জানালা দিয়ে উঁকি দিতেই শহরবাসীর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়! 

শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর পর্যন্ত শহরে হাতির আতঙ্ক অব্যাহত। দুর্ঘটনা ঠেকাতে স্থানীয় কয়েকটি স্কুলও এদিন ছুটি রাখা হয়েছে। খবর পেয়ে বনকর্তারা ঘটনাস্থলে পৌঁছলেও এখনও হাতি দুটিকে বাগে আনতে পারেননি তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন দফতরের তরফে মাইকিংও করা হচ্ছে।

জঙ্গল ছেড়ে যে দুটি হাতি শহরে ঢুকে পড়েছে, বন দফতরের পরিভাষায় এগুলি 'রেসিডেন্সিয়াল'। মূলত, দল থেকে পথ ভুলে লোকালয়ে মানুষের সংস্পর্শে চলে আসা হাতিকে আর ফিরিয়ে নেয় না দল। ফলে স্থানীয় জঙ্গলেই ঘাঁটি গাড়়ে তারা। ফালাকাটা সংলগ্ন জঙ্গলে এমনই দুটি হাতি দীর্ঘদিন রয়েছে বলে খবর। তবে শহরে ঢুকে পড়ার ঘটনা এবারে প্রথম।

খাবারের খোঁজে নাকি অন্য কোনও কারণ? এক বনকর্তার কথায়, "খাবারের খোঁজে বলে মনে হচ্ছে না। কারণ, জঙ্গল থেকে গ্রাম পেরিয়ে শহরে ঢুকেছে হাতি। খাবারের দরকার থাকলে তো গ্রামেই শীতের অনেক সবজি ছিল।" অনুমান করা হচ্ছে, কুয়াশার কারণে পথ ভুলে শহরে ঢুকে পড়েছে 'রেসিডেন্সিয়াল' হাতি দুটি।

ফালাকাটার বাসিন্দা অনিমা দত্ত, শুভেন্দু সাহাদের কথায়, "হাতির ডাকে ঘুম ভাঙল! ভেবেছিলাম, ভুল শুনছি। কিন্তু না, জানালার পর্দা সরাতেই বৃহৎ আকারের চেহারা দেখে পিলে চমকে গিয়েছে।" তাঁদের কথায়, "জঙ্গল ছেড়ে হাতি শহরে চলে আসছে। এবার তো শহরে হাঁটাচলাও দায়! আমরা তাহলে যাব কোথায়?"


```