Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পুজোর মুখে মধ্যরাতে ধান-সুপারির ক্ষেতে হাতির হানা, মৃত্যু এক জনের

ঘটনা বুধবার গভীর রাতের। বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় একে একে ঢুকে পড়ে কয়েকটি বুনো হাতি। মুহূর্তেই ক্ষেতে শুরু হয় দাপাদাপি।

পুজোর মুখে মধ্যরাতে ধান-সুপারির ক্ষেতে হাতির হানা, মৃত্যু এক জনের

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে এমন ধাক্কা কল্পনাও করেননি চাষিরা। গভীর রাতে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল (Elephant)। তাণ্ডব চালাল ধান ও সুপারির খেতে। শুধু ফসল নয়, ভেঙে পড়ল একাধিক গাছও। আতঙ্কে রাত জেগে কাটল গ্রামবাসীদের। আর এই তাণ্ডবেই প্রাণ হারালেন এক ব্যক্তি।

ঘটনা বুধবার গভীর রাতের। বানারহাট (Banarhat) ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় একে একে ঢুকে পড়ে কয়েকটি বুনো হাতি। মুহূর্তেই ক্ষেতে শুরু হয় দাপাদাপি। ধান ও সুপারির বাগান তছনছ করে দেয় তারা। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পটকা ফাটিয়ে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা হলেও শেষ রক্ষা হয়নি। ভোর হওয়ার আগেই হাতির দলটি লক্ষ্মীপাড়া চা বাগান হয়ে জঙ্গলের দিকে ফিরে যায়।

এদিকে, খুট্টিমারি বিটের এসএমজি ৭ নম্বর কম্পার্টমেন্টে হাতির হামলায় মৃত্যু হয়েছে সেভেন নায়েক (৫৯) নামে এক ব্যক্তির। তিনি হলদিবাড়ি চা বাগানের বাসিন্দা ছিলেন। বন দফতর সূত্রে খবর নিশ্চিত করা হয়েছে।

চাষিরা বলছেন, ঋণ নিয়ে ধান ও সুপারির চাষ করেছিলেন তাঁরা। পুজোর মুখে এই ক্ষতির কোনও পূরণ তাঁরা কল্পনাও করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন বন দফতরের ভূমিকা নিয়েও। তাঁদের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও যথাসময়ে উপস্থিত হননি বনকর্মীরা। মরারঘাট রেঞ্জের খুট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল, তা জেনেও যথাযথ পদক্ষেপ করছে না বন দফতর— এমনই অভিযোগ এলাকাবাসীর। ফলে পুজোর আনন্দের আগে হাতির আতঙ্কে প্রহর গুনছে বানারহাট।


```