Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তড়িৎবাহী বাতিস্তম্ভ!‌ ‘‌আর্থ মেগার’‌ দিয়ে পরীক্ষা করবে পুরসভা

দ্য ওয়াল ব্যুরো:‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরামর্শ মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের সব বাতিস্তম্ভ পরীক্ষা করবে কলকাতা পুরসভা। বর্ষার শুরুতেই বিদ্যুস্পৃষ্ট (Electrocution)হয়ে পর পর মৃত্যুর ঘটনার সাক্ষী হয়েছে শহর। বাতিস্তম্ভের আর্থিং থ

তড়িৎবাহী বাতিস্তম্ভ!‌ ‘‌আর্থ মেগার’‌ দিয়ে পরীক্ষা করবে পুরসভা

শেষ আপডেট: 9 July 2022 12:43

দ্য ওয়াল ব্যুরো:‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরামর্শ মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের সব বাতিস্তম্ভ পরীক্ষা করবে কলকাতা পুরসভা। বর্ষার শুরুতেই বিদ্যুস্পৃষ্ট (Electrocution)হয়ে পর পর মৃত্যুর ঘটনার সাক্ষী হয়েছে শহর। বাতিস্তম্ভের আর্থিং থেকে দুর্ঘটনা ঘটছে, তাই সেগুলি ‘‌আর্থ মেগার’‌ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা দরকার বলে অধ্যাপক কে ডি মুখোপাধ্যায় পুরসভাকে চিঠি লিখে পরামর্শ দিয়েছেন। তাঁর সেই পরামর্শ অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র পুরসভার বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন, প্রতিটি বরোর জন্য একটি করে আর্থ মেগার কেনার জন্য। আগামী সপ্তাহে টেন্ডার করে দ্রুত ওই যন্ত্র কেনা শুরু হবে। তারপর ১৪৪টি ওয়ার্ডের সব বাতিস্তম্ভ পরীক্ষা করা হবে। নাগরিকদের কাছে শহরের কোথাও ল্যাম্পপোস্ট বিপজ্জনক (Electrocution) অবস্থায় পড়ে থাকতে দেখলে,তার ছবি তুলে ‘‌শো টু ইউর মেয়র’‌–এ পাঠানোর আবেদন করেছেন তিনি। সেইসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজাবাজারের ঘটনার সঙ্গে পুরসভার কোনও যোগ নেই। ওখানে হুকিং চলছিল। ট্যাংরার ঘটনাতেও দোকানের ভেতর থেকে আগুন লেগেছিল।

বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে পর পর মৃত্যুর ঘটনায় গত সোমবার পুরসভায় জরুরি বৈঠক করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত হয়, পুরসভা ও সিইএসসির সব খুঁটি পরীক্ষা করা হবে। ত্রিফলার বাতিগুলিও পরীক্ষা করা হবে। বাতিস্তম্ভের গায়ে এলইডি খুলে ফেলা হবে। ওই বৈঠকের পরই রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে পুরসভা ও সিইএসসি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

অপেক্ষার অবসান! চলতি মাসেই চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশন, জানাল কর্তৃপক্ষ


```