Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুর নন্দীগ্রামে SIR-এর কাজ দেখতে কমিশনের বিশেষ প্রতিনিধি, পর্যালোচনায় জোর রামনগরেও

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কমিশনের পাঁচজন স্পেশ্যাল অবজারভার।  

শুভেন্দুর নন্দীগ্রামে SIR-এর কাজ দেখতে কমিশনের বিশেষ প্রতিনিধি,  পর্যালোচনায় জোর রামনগরেও

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 December 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো:  ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission )। সেই প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে বুধবারই রাজ্যে এসে পৌঁছেছে কমিশনের পাঁচজন স্পেশ্যাল অবজার্ভার।  

সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Aadhikari) নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) এবং তার পাশের কেন্দ্র রামনগরের (SIR review in Ramnagar) জন্য বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। এজন্য কমিশনের তরফে দুজন বিশেষ প্রতিনিধি  পাঠানো হয়েছে। এরা হলেন, প্রিন্সিপাল সেক্রেটারি বিধান চন্দ্র পাত্র এবং সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে শুভেন্দু বলেন, "হাওড়ার বকুলতলাতে থাকেন, আর নাম তুলেছেন নন্দীগ্রামে! থাকেন দিল্লিতে আর নাম তুলেছে নন্দীগ্রামে! এসব থাকলে তো কমিশন লোক পাঠাবেই।"

কমিশন সূত্রের খবর, আজ বুধবার ২১০ নন্দীগ্রাম বিধানসভার ইআর‌ও-র সঙ্গে বৈঠক করতে সেখানে যাচ্ছেন কমিশনের বিশেষ প্রতিনিধি। আগামিকাল ২১৭ রামনগর বিধানসভার ইআর‌ও-র সঙ্গে বৈঠক করবেন কমিশনের অপর প্রতিনিধি। এ ব্যাপারে জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সিইও দফতর।

চিঠিতে জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে—কমিশনের প্রতিনিধিদের বৈঠক, প্রোটোকল, নিরাপত্তা ও আবাসনের সমস্ত ব্যবস্থাই যেন নিখুঁত থাকে। বিশেষ করে SIR সংক্রান্ত মাঠপর্যায়ের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখাই এই সফরের মূল উদ্দেশ্য।

রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে কমিশনের এই সরাসরি নজরদারি স্পষ্ট করে দিচ্ছে—ভোটার তালিকা নিয়ে কোনও অনিয়মই মেনে নিতে রাজি নয় নির্বাচন কমিশন। আর কমিশনের এই অতি তৎপরতা যে জেলা প্রশাসনের ওপরও বাড়তি চাপ তৈরি করেছে তা বলাইবাহুল্য।


```