Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'শাহজাহানেরই কাজ, বাবাকে মেরে ফেলতে চেয়েছিল!', বড় অভিযোগ ভোলার বড় ছেলে বিশ্বজিতের

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলার ছোট ছেলে এবং গাড়ির ড্রাইভারের। গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

'শাহজাহানেরই কাজ, বাবাকে মেরে ফেলতে চেয়েছিল!', বড় অভিযোগ ভোলার বড় ছেলে বিশ্বজিতের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 December 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারমারিতে পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনার কবলে সন্দেশখালি মামলার (Sandeshkhali Case) অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ (Bholanath Ghosh)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলার ছোট ছেলে এবং গাড়ির ড্রাইভারের। গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

ঘটনার নেপথ্যে সন্দেশখালির জেলবন্দি শেখ শাহজাহানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ বলেন, "এটা শাহজাহানেরই কাজ। বাবাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। জেল থেকে বসে ও এই কাজ করেছে।"

বিশ্বজিৎ জানান, সন্দেশখালি মামলার অন্যতম সাক্ষী তাঁর বাবা ভোলানাথ ঘোষ। যে কারণে অতীতে ভোলানাথবাবুকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কিছুদিন আগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।

এদিন বিশ্বজিৎ জানান, তাঁর বাবা বরাবরই চালকের পাশের আসনে বসতেন। এদিন কোনও কারণে ছোট ভাই সামনে বসেছিল। আর দুর্ঘটনায় তার মৃত্যু হল। বিশ্বজিতের কথায়, "এটি য়ে নিছক দুর্ঘটনা নয়, তার প্রমাণ লরিটি একবার নয়, পর পর তিন বার বাবার গাড়িতে ধাক্কা মেরে গাড়িটি পুকুরে ফেলে দিতে চেয়েছিল। এমনকী দুর্ঘটনার পর লরি থেকে নেমে আগে থেকে অপেক্ষামান বাইকে চড়ে লরির চালক পালিয়ে যায়। এর থেকেই স্পষ্ট পুরো চিত্রনাট্য আগে থেকে সাজানো ছিল।"

বিস্বজিতের অভিযোগ, জেলে বসে সন্দেশখালি নিয়ন্ত্রণ করছে শেখ শাহজাহান। ওর নির্দেশেই সবিতা রায়, মোসলেম শেখেরা এই হামলা ঘটাল।

এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং গত ভোটে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রও। তাঁদের অভিযোগ, "এটি পরিকল্পিত খুনের ঘটনা। জেল থেকে শাহজাহান যে সন্দেশখালি নিয়ন্ত্রণ করছে, তা আমরা আগেই বলেছিলাম। এ ঘটনা আবারও সেটাই প্রমাণ করল। ভোলানাথ ঘোষকে মেরে ফেলায় ওদের উদ্দেশ্য ছিল।" পুলিশ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


```